১১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ই-কমার্সে আস্থার উদাহরণ: ম্যাংগো লাভারের গুড় উৎপাদন পরিদর্শনে ভোক্তা অধিদপ্তর

ই-কমার্সে আস্থার উদাহরণ: ম্যাংগো লাভারের গুড় উৎপাদন পরিদর্শনে ভোক্তা অধিদপ্তর

স্টাফ রিপোর্টার : ই-কমার্সে ভেজাল খাদ্যপণ্য নিয়ে ক্রমবর্ধমান অভিযোগের প্রেক্ষাপটে সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ নিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এর অংশ হিসেবে রাজশাহীর পবা উপজেলার বজরাপুর গ্রামে খেজুরের গুড় উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেছে সংস্থাটি। শনিবার (১০ জানুয়ারি) ভোরে ম্যাংগো লাভার ই-কমার্স প্ল্যাটফর্মের সরবরাহকারী গাছিদের উৎপাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় উপপরিচালক ইব্রাহিম হোসেন।
ভোর সাড়ে ছয়টা থেকে শুরু হয়ে প্রায় সাড়ে চার ঘণ্টাব্যাপী এই পরিদর্শনে খেজুরগাছ থেকে রস সংগ্রহ, চুলায় জ্বাল দেওয়া, গুড় ঘন করা ও সংরক্ষণ পর্যন্ত পুরো প্রক্রিয়া সরেজমিনে দেখা হয়। কোনো পর্যায়ে চিনি, কেমিক্যাল বা ক্ষতিকর উপাদান ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হয়।
পরিদর্শন শেষে বিভাগীয় উপপরিচালক ইব্রাহিম হোসেন বলেন, “ই-কমার্সে ভেজাল গুড় নিয়ে আমরা নিয়মিত অভিযোগ পাই। তবে ম্যাংগো লাভার ই-কমার্স প্ল্যাটফর্মের উদ্যোক্তা মুরাদ পারভেজের সরবরাহকারীদের উৎপাদন প্রক্রিয়া আমরা সরেজমিনে পর্যবেক্ষণ করেছি। ভোর সাড়ে ৬টা থেকে শুরু করে দীর্ঘ সাড়ে চার ঘণ্টা পর্যন্ত পুরো প্রক্রিয়া দেখেছি। এখানে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে গুড় তৈরি করা হচ্ছে। তাঁরা খাঁটি গুড়ই উৎপাদন করেন। সততা ও স্বচ্ছতার কারণেই মুরাদ পারভেজ আজ সফল।”
পরিদর্শনে দেখা যায়, পবা উপজেলার বজরাপুর ও কাঠালবাড়ি এবং দুর্গাপুর উপজেলার আমগাছি গ্রামের গাছিরা ম্যাংগো লাভারের নির্দিষ্ট নির্দেশনা অনুযায়ী খেজুরের রস সংগ্রহ ও গুড় তৈরি করছেন। কোথাও চিনি বা কোনো রাসায়নিক উপাদান ব্যবহার করা হচ্ছে না। শুধু জ্বাল দিয়ে প্রাকৃতিক উপায়েই গুড় প্রস্তুত করা হচ্ছে।
ম্যাংগো লাভার ই-কমার্স প্ল্যাটফর্মের উদ্যোক্তা মুরাদ পারভেজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞানে স্নাতক এবং খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য পুষ্টিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ২০২০ সালে তিনি ‘ম্যাংগো লাভার’ নামে ই-কমার্স প্ল্যাটফর্ম চালু করেন। শুরুতে আম বিক্রির মাধ্যমে যাত্রা শুরু হলেও পরে লিচু ও রাজশাহীর ঐতিহ্যবাহী খেজুরের গুড় যুক্ত হয় তাঁর পণ্যের তালিকায়।
মুরাদের এই উদ্যোগের পেছনে রয়েছে পারিবারিক ঐতিহ্যও। তাঁর বাবা মুন্তাজ আলী রাজশাহীর গ্রামে গ্রামে ঘুরে ঝুড়িতে করে আম কিনে বিক্রি করতেন। সেই ঐতিহ্যবাহী ব্যবসাকে আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত করে মুরাদ পারভেজ এখন ফেসবুক ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সারা দেশে খাঁটি আম, লিচু ও খেজুরের গুড় সরবরাহ করছেন।
বর্তমানে ম্যাংগো লাভার প্ল্যাটফর্ম থেকে প্রতিদিন প্রায় ১ হাজার ৩০০ গ্রাহকের কাছে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার কেজি গুড় সরবরাহ করা হচ্ছে। এই সরবরাহ নিশ্চিত করতে কাজ করছেন ১০৬ জন গাছি। পাশাপাশি প্রতিষ্ঠানে স্থায়ীভাবে কর্মসংস্থান হয়েছে ৩৫ জনের। প্রায় ৬ হাজার খেজুরগাছ থেকে রস সংগ্রহ ও গুড় উৎপাদনের মাধ্যমে আরও ৮০ জনের বেশি মানুষ নিয়মিত আয়ের সুযোগ পাচ্ছেন। ফলে একসময় অবহেলায় কেটে ফেলা খেজুরগাছ এখন গ্রামীণ অর্থনীতির গুরুত্বপূর্ণ সম্পদে পরিণত হয়েছে।
ম্যাংগো লাভার ই-কমার্স প্ল্যাটফর্মে বর্তমানে পাটালি ও লালি গুড় কেজিপ্রতি ৩৯০ টাকা এবং বীজ (চকলেট) ও গুড় ৪৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম তুলনামূলক বেশি হলেও ভেজালমুক্ত ও খাঁটি পণ্যের নিশ্চয়তার কারণে ক্রেতাদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
পুষ্টিবিদ ও উদ্যোক্তা মুরাদ পারভেজ বলেন, “আমি খাদ্য প্রযুক্তি ও পুষ্টিবিজ্ঞানে পড়াশোনা করেছি। পড়াশোনার সময় থেকেই উপলব্ধি করেছি—মানুষ কী খাচ্ছে, সেটার সঙ্গে তার স্বাস্থ্য ও ভবিষ্যৎ প্রজন্ম সরাসরি জড়িত। তাই শুরু থেকেই আমার নীতি একটাই—মানুষকে পুষ্টিকর ও নিরাপদ খাবার খাওয়াব।”
তিনি আরও বলেন, “আমার বাবা গ্রামে গ্রামে ঘুরে আমের ব্যবসা করতেন। অনেকেই কটাক্ষ করেছে—‘বিশ্ববিদ্যালয়ে পড়ে এসে আম-লিচু আর গুড়ের ব্যবসা!’ তাহলে পড়াশোনার কী মূল্য থাকল? এমনকি ‘বাপে আম বেচত, ব্যাটাও তাই করছে’—এ ধরনের কথাও শুনতে হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করেছি, সততা আর মান বজায় রাখলে মানুষ ঠিকই সেটা বুঝবে। প্রথম বছর আম বিক্রির সাড়া আমাকে সাহস দিয়েছে। পরে খেজুরের গুড় যুক্ত করার সময়ও সিদ্ধান্ত ছিল স্পষ্ট—কোনো অবস্থাতেই চিনি, রং বা রাসায়নিক ব্যবহার করা হবে না।”
আবেগঘন কণ্ঠে উদ্যোক্তা মুরাদ পারভেজ বলেন,“আজ ভোক্তা অধিদপ্তর এসে সরেজমিনে পুরো প্রক্রিয়া দেখে সন্তোষ প্রকাশ করেছে—এটা আমার জন্য বড় প্রাপ্তি। এতে প্রমাণ হয়, আমরা শুধু কথায় নয়, কাজেও ভেজালমুক্ত খাবারের প্রতিশ্রুতি রক্ষা করছি। আমার উদ্যোগ শুধু ব্যবসা নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। সেই লক্ষ্য নিয়েই আমি কাজ করে যাচ্ছি। ফলে আজ ম্যাংগো লাভার ই-কমার্স প্ল্যাটফর্ম মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছে। আমি চাই, ই-কমার্স মানেই যেন ভেজাল—এই ধারণা বদলে যাক।”সংশ্লিষ্টদের মতে, ভোক্তা অধিদপ্তরের এই সরেজমিনে পরিদর্শন ই-কমার্সে আস্থা তৈরির একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

‘ডেঙ্গু প্রতিরোধে রাসিকের উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি’

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১০

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১১

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১২

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৩

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৪

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

১৫

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

১৬

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

১৭

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

১৮

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

১৯

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

২০

Design & Developed by: BD IT HOST