৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রাফার কাছাকাছি সেনা-ট্যাংক জড়ো করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের গাজার শেষ নিরাপদস্থান রাফার কাছাকাছি আজ বৃহস্পতিবার (৯ মে) অসংখ্য ট্যাংক ও সেনা জড়ো করেছে দখলদার ইসরায়েল। সঙ্গে যেসব এলাকায় বাড়ি-ঘর রয়েছে সেখানে গুলি ছুড়েছে তারা।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রাফাতে হামলা চালালে অস্ত্র সরবরাহ আটকে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার এমন হুমকির মধ্যেই রাফার কাছাকাছি ট্যাংক ও সেনা জড়ো করেছে ইসরায়েল।

রাফাতে ইসরায়েলিদের হামলার প্রস্তুতির মধ্যে মিসরের রাজধানী কায়রোতে চলছে জিম্মি ও যুদ্ধবিরতির আলোচনা। এরমধ্যেই আবার রাফার পূর্ব উপকণ্ঠে অবস্থান নেওয়া ইসরায়েলি সেনাদের ওপর মর্টার ও রকেট দিয়ে হামলা চালানোর দাবি করেছে গাজার দুই সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ।

আরও পড়ুনঃ   ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিলো ইসরায়েল

রাফার বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলিদের ট্যাংক হামলায় পূর্বাঞ্চলের ব্রাজিল নামক এলাকায় তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। যেখানে হামলা চালানো হয়েছে সেখানে একটি মসজিদ রয়েছে।

সেখানকার বাসিন্দারা আরও জানিয়েছেন, একটি হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছে ইসরায়েলি বাহিনী। এছাড়া সেখানে অসংখ্য ড্রোনও উড়িয়েছে দখলদাররা। যেগুলোর কয়েকটি বাড়ির ছাদের কাছাকাছি চলে এসেছিল।

আরও পড়ুনঃ   পাকিস্তানে ইমরান খানের হাজার হাজার সমর্থক গ্রেপ্তার

দখলদার ইসরায়েলের দাবি রাফাতে লুকিয়ে আছেন হামাসের যোদ্ধারা। আর নিজেদের নিরাপত্তার জন্য হামাসকে রাফা থেকে তাদের পুরোপুরি নির্মূল করতে হবে।

বর্তমানে রাফাতে প্রায় ১৪ লাখ ফিলিস্তিনি অবস্থান করছেন। তারা প্রাণ বাঁচাতে গাজার অন্যান্য অঞ্চল থেকে এখানে এসেছেন।

এদিকে মিসরে যুদ্ধবিরতির আলোচনা শেষে হামাসের প্রতিনিধিরা আজ কাতারে গেছেন বলে জানিয়েছে রয়টার্স। সেখানে তারা উচ্চপদস্থ নেতাদের সঙ্গে আলোচনার সর্বশেষ বিষয় নিয়ে পরামর্শ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST