৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

যে মাঠে হবে বেগম খালেদা জিয়ার গণদোয়া, জানাল জেলা বিএনপি

গণদোয়া মাহফিলের স্থান পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

বগুড়া প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) বগুড়ায় যাচ্ছেন। লন্ডনে প্রায় দেড় যুগ নির্বাসন শেষে দেশে ফেরার পর ঢাকার বাইরে এটি তার প্রথম সফর। তার এই সফরকে কেন্দ্র করে বগুড়াজুড়ে বিরাজ করছে উৎসবের আমেজ।

দলীয় সূত্র জানায়, ২০০৬ সালের পর এই প্রথম নিজ জেলা বগুড়ায় সফরে যাচ্ছেন তারেক রহমান। আগামী (১১ জানুয়ারি) রোববার তিনি বগুড়ায় পৌঁছে রাত্রিযাপন করবেন। পরদিন (১২ জানুয়ারি) সোমবার জেলা বিএনপির উদ্যোগে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত গণদোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

আরও পড়ুনঃ   বেগম খালেদা জিয়ার ৮ মামলা বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে গণদোয়া মাহফিলের স্থান পরিদর্শন শেষে বিষয়টি নিশ্চিত করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি জানান, আগামী ১২ জানুয়ারি সকাল ১০টায় বগুড়া শহরের সেন্ট্রাল হাই স্কুল মাঠে এই গণদোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তার রুহের মাগফিরাত কামনায় এই গণদোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা আশা করছি, জেলার সর্বস্তরের মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন।

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, গণদোয়া মাহফিলে কয়েক লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি হতে পারে। এ উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বগুড়া পৌরসভার উদ্যোগে শহরের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে।

আরও পড়ুনঃ   বিপিএল লুকে তানজিন তিশা, নেটমাধ্যমে ট্রল!

তারেক রহমানের আগমন ও কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতাউর হোসেন বলেন, তারেক রহমানের আগমন থেকে শুরু করে কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ ও ট্রাফিক পুলিশের একাধিক টিম দায়িত্ব পালন করবে।

তারেক রহমানের আগমনকে ঘিরে শহর থেকে গ্রাম পর্যন্ত বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। অনেকেই দীর্ঘদিন পর নিজ জেলার এই নেতাকে এক নজর দেখার অপেক্ষায় রয়েছেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST