৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীর পেয়ারা বাগান থেকে ২ লাখ টাকার গাঁজা গাছ উদ্ধার, কৃষক আটক

সাড়ে ৯ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পবা উপজেলার দূর্গা পারিলা এলাকার একটি পেয়ারা বাগান থেকে প্রায় সাড়ে ৯ ফুট লম্বা একটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত গাছটির বাজারমূল্য আনুমানিক দুই লাখ টাকার বেশি বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় বাগানের মালিক কৃষক মাজেদ আলীকে আটক করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার একটি আভিযানিক দল দূর্গা পারিলা এলাকার ওই পেয়ারা বাগানে অভিযান চালায়।

পুলিশ জানায়, আটক মাজেদ আলী পবা থানাধীন দূর্গা পারিলা এলাকার বাসিন্দা এবং পেশায় কৃষক। তিনি তার মালিকানাধীন ১১ কাঠা আয়তনের পেয়ারা বাগানের ভেতরে গাছের আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা গাছটির পরিচর্যা করে আসছিলেন। একপর্যায়ে গাছটি বড় আকার ধারণ করে প্রায় সাড়ে ৯ ফুট উচ্চতায় পৌঁছে।

আরও পড়ুনঃ   সত্যিই কি দেড়শো দেহরক্ষী নিয়ে চলেন তান্যা মিত্তাল?

স্থানীয়রা পেয়ারা গাছের আড়ালে অস্বাভাবিক লম্বা একটি গাছ দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাঁজা গাছটি জব্দ করে এবং গাছটির পরিচর্যাকারী মাজেদ আলীকে আটক করে।

পুলিশ আরও জানায়, জব্দ করা গাঁজা গাছটি থেকে প্রাপ্ত গাঁজার আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকার অধিক।

এলাকাবাসী জানান, মাজেদ আলী পারিবারিকভাবে সচ্ছল। তিনি পারিবারিক পেয়ারা বাগান দেখাশোনা করতেন। তবে এলাকার কিছু বখাটে যুবকের সঙ্গে তার মেলামেশার কারণে এ ধরনের কর্মকাণ্ডে জড়াতে পারেন বলে ধারণা করছেন তারা। গাঁজা গাছের অস্তিত্ব সম্পর্কে আগে তারা কিছুই জানতেন না বলেও দাবি করেন।

আরও পড়ুনঃ   টানা ৩ দিনের ছুটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান

এ অভিযানে পবা থানার এসআই আশিকুল ইসলাম, এসআই এস এম আসিব নাসিব, এএসআই আল-আমিন ও এএসআই হারুনুর রশিদ অংশ নেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান জানান, দূর্গা পারিলা এলাকা থেকে গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে এবং জমির মালিক ও পরিচর্যাকারী কৃষক মাজেদ আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST