৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রিকশাচালকের সততায় হারানো ফোন, ব্যাগ-অর্থ ফিরে পেলেন মালিক

রিকশাচালকের সততা এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তাৎক্ষণিক উদ্যোগে হারানো মালামালসহ একটি হ্যান্ডব্যাগ ও মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক।

স্টাফ রিপোর্টার : রিকশাচালকের সততা এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) তাৎক্ষণিক উদ্যোগে হারানো মালামালসহ একটি হ্যান্ডব্যাগ ও মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক।

মঙ্গলবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও (চলতি দায়িত্বে) এডিসি (মিডিয়া) গাজিউর রহমান পিপিএম, সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

পুলিশ জানায়, সকালে রিকশাচালক আবুল হোসেন নগরীর উপশহর এলাকা থেকে একজন যাত্রীকে তার রিকশায় সাহেব বাজার জিরোপয়েন্ট স্যান্ডেল পট্টি এলাকায় পৌঁছে দেন। নামার সময় ওই যাত্রী অসাবধানতাবশত তার ব্যবহৃত একটি হ্যান্ডব্যাগ রিকশায় ফেলে রেখে যান।

আরও পড়ুনঃ   জলাবদ্ধতা নিরসনে ড্রেনের ময়লা আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

পরে রিকশাচালক আবুল হোসেন ব্যাগটি খুলে দেখেন, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, বাসার চাবি ও কিছু নগদ অর্থ রয়েছে। ব্যাগটির প্রকৃত মালিককে খুঁজে না পেয়ে বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তিনি স্থানীয় একজন ব্যক্তির মাধ্যমে আরএমপির সঙ্গে যোগাযোগ করেন।

এতে পুলিশ কমিশনার ড. মো. জিল্লুর রহমানের নির্দেশক্রমে তাৎক্ষণিকভাবে রিকশাচালক আবুল হোসেনকে আরএমপির সদর নিয়ে আনা হয়। পরে আরএমপির তথ্য ও সেবা কেন্দ্রের মাধ্যমে প্রয়োজনীয় অনুসন্ধানের মাধ্যমে ব্যাগটির প্রকৃত মালিককে আরএমপির সদর দফতরে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়। এরপর যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে হারানো হ্যান্ডব্যাগসহ মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ   ঢাকা-৮ আসনের প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

হারানো মালামাল ফিরে পেয়ে সংশ্লিষ্ট মালিক আরএমপি কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি রিকশাচালক আবুল হোসেনের সততার স্বীকৃতিস্বরূপ নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST