২৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

হাদি মানে আজাদী, হাদি মানে ইনসাফ— স্লোগানে উত্তাল শাহবাগ

অনলাইন ডেস্ক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঘোষিত সর্বাত্মক অবরোধ কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শহীদ হাদি চত্বর (শাহবাগ মোড়)। জনস্রোতে লোকে লোকারণ্য হয়ে ওঠে পুরো এলাকা।

রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা থেকেই শাহবাগে আন্দোলনকারীদের উপস্থিতি বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে স্লোগান, গান ও কবিতায় মুখর হয়ে ওঠে শাহবাগ মোড়। বিপ্লবী গান, কবিতা ও প্রতিবাদী স্লোগানে শাহবাগ যেন আবারও এক ‘জুলাইয়ের’ আবহ ফিরে পায়।

আরও পড়ুনঃ   ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিন জনকে দণ্ড প্রদান

এ সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন। ‘এ লড়াইয়ে জিতবে কারা, হাদির সৈনিকেরা’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শাহবাগ না ইনসাফ, ইনসাফ-ইনসাফ’, ‘হাদি মানে আজাদী, হাদি মানে ইনসাফ’—সহ নানা স্লোগান দেন।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, “আমরা হঠাৎ করে একদিন রাস্তায় নামিনি। যদি ক্ষমতার চিন্তা করতাম, তাহলে জানাজার ময়দানে ঘোষণা দিয়ে দিতাম।”

অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যেহেতু জানাজার ময়দানে ঘোষণা দেইনি, তার মানে এখনো সুযোগ আছে। কিন্তু আগামীকাল যদি আমরা ঘোষণা দিয়ে দিই, তাহলে আপনাদের আর পেছনে ফেরার সময় থাকবে না।”

আরও পড়ুনঃ   গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

তিনি আরও বলেন, “শত্রুরা চায় আমাদের ভেতরে নিজেদের লোক ঢুকিয়ে ভাঙন ধরাতে। কিন্তু কোনো লাভ হবে না। কারণ এখানে যারা আছেন, তারা এই মাইকের বাইরে কারো কথা শুনতে চান না।”

উপদেষ্টাদের বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “আমরা কারো সঙ্গে আপস করছি না। উপদেষ্টাদের সঙ্গে হবে সৌজন্যমূলক কথা, কিন্তু এখানে প্রাধান্য পাবে জনগণের কথা।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST