২৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দ্রুততম ১০ হাজার রানের রেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

অনলাইন ডেস্ক : নারী বিশ্বকাপে মাঠে নামার আগে নিজেদের ঝাঁলিয়ে নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা। সেই লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে আয়োজন করা হয় পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টানা তিন ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক ভারত। চতুর্থ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে লঙ্কানদের ২২২ রানের বিশাল লক্ষ্যও ছুড়ে দিয়েছেন হারমানপ্রীত কৌররা।

এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন ভারতের দুই ওপেনার স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা। ওপেনিং জুটিতে দুজন মিলে গড়েন ১৬২ রানের জুটি। ৭৯ রানে শেফালি ও ৮০ রানে স্মৃতি আউট হন।

আরও পড়ুনঃ   ছায়ানটে হামলার ঘটনায় মামলা, আসামি সাড়ে ৩০০

দুর্দান্ত ইনিংস খেলার দিনে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন স্মৃতি। এদিন আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে চতুর্থ নারী ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

অবশ্য ১০ হাজারি ক্লাবে প্রবেশ করতে মাত্র ২৭ রান দরকার ছিল এই ভারতীয় ওপেনারের। লঙ্কান স্পিনার নিমাশা মীপাগের করা বল লং অনে ঠেলে দিয়ে এক রান নিতেই পূর্ণ হয় স্মৃতির ১০ হাজার রান।

স্মৃতির আগে ১০ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন তিনজন নারী ক্রিকেটার। এই তালিকায় আছেন শার্লট এডওয়ার্ডসম সুজি বেটস ও মিতালি রাজ। চতুর্থ ক্রিকেটার হিসেবে তাদের পাশে বসলেন স্মৃতি। তবে একদিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন মান্ধানা। সবচেয়ে কম ইনিংসে ১০ হাজার রান পূর্ণ করেছেন তিনি।

আরও পড়ুনঃ   সমাজকল্যাণ মন্ত্রীর সাথে আইএলও প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০ হাজার করতে তিন সংস্করণে মোট ২৮১টি ইনিংস খেলেন স্মৃতি। সাবেক ভারতীয় অধিনায়ক মিতালি রাজ খেলেন ২৯১ ইনিংস। অন্যদিকে ১০ হাজার রান পূর্ণ করতে শার্লট এডওয়ার্ডস ও সুজি বেটসে যথাক্রমে খেলেন ২০৮ ও ৩১৪ ইনিংস।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST