২৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ঝিকরগাছা যুবদলের সেই নেতাকে উদ্ধার, হাসপাতালে ভর্তি

মনির হোসেন, যশোর প্রতিনিধি: নিখোঁজের প্রায় দুই দিন পর অসুস্থ অবস্থায় উদ্ধার হয়েছেন ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল হোসেনকে(৩২)। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে যশোরের কেশবপুর উপজেলার সাগড়দাড়ী রোড এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। পরে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাসেল ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা এবং রুস্তম আলীর ছেলে। গত শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ৯টার দিকে ঝিকরগাছা থেকে যশোর সদর উপজেলার ভেকটুিয়া গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। পথে যাওয়ার পর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

আরও পড়ুনঃ   ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিখোঁজের ঘটনার পরদিন থেকে পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ দেখা দেয়। এ ঘটনার প্রতিবাদে এবং তাকে গুম করা হয়েছে দাবি করে আজ রোববার সকালে ঝিকরগাছা উপজেলার লাউজানি এলাকায় স্বজন ও এলাকাবাসী বেনাপোল -যশোর মহাসড়ক অবরোধ করে। টায়ার জ্বালিয়ে প্রতিবাদ ও গাছ ফেলে সড়ক বন্ধ করে দেওয়া হলে যান চলাচলে বিঘ্ন ঘটে।

আরও পড়ুনঃ   রাবির সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

পরবর্তীতে রোববার দুপুরের পর যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের তৎপরতায় কেশবপুর থানাধীন সাগড়দাড়ী রোড এলাকা থেকে রাসেলকে উদ্ধার করা হয়। উদ্ধার শেষে তাৎক্ষণিকভাবে তাকে চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিকভাবে রাসেলের শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। তবে তার শরীরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হওয়ার পর বিস্তারিত অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় পরিবার ও দলীয় নেতাকর্মীদের মধ্যে এখনো উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজকল্যাণ মন্ত্রণালয় কারিগরি প্রশিক্ষণসহ ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী

জাতিসংঘের সিডিপি বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল বৃদ্ধির অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করেছে

জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে – অর্থমন্ত্রী

‘দেশি এলিগ্যান্সে’ নুসরাত ফারিয়া

আইপিএল নিয়ে নতুন পরিকল্পনা ভারতীয় বোর্ডের

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার

আমরা অবৈধ পুশইন ও পুশব্যাকের বিপক্ষে : স্বরাষ্ট্রমন্ত্রী

তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবা পেতে ভোগান্তি

১০

গোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

১১

কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

১৫

‘সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনে ভারত-বাংলাদেশ’ : যোগ দিবসে ভারতীয় সহকারী হাইকমিশনার

১৬

রাজশাহীতে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

১৭

বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, অবস্থা খারাপের শঙ্কা

১৮

এলপি গ্যাসের দাম কমেছে

১৯

এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

২০

Design & Developed by: BD IT HOST