১৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : চলমান যুব এশিয়া কাপে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সেমি ফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এবার শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে পা রাখল যুব টাইগাররা। সেমি ফাইনালে অন্য গ্রুপের রানার আপ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে আজিজুল হাকিম তামিমের দল।

দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৬ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২২৫ রান করে বাংলাদেশ। যেখানে দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন জাওয়াদ। জবাবে ৪৯ ওভার এক বলে ১৮১ রান করে অলআউট হয় শ্রীলঙ্কা।

আরও পড়ুনঃ   তানোর প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মামুনের ইন্তেকাল শোকাহত সাংবাদিকরা

২২৬ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। ধীমান্ত মাহাভিথানা ও বিরান চামুদিথার উদ্বোধনী জুটিতে ২৬ রান তুলে। ১২ রান করে বিরান ফিরলে ভাঙে সেই জুটি।

এরপর দ্রুত আরো ৩ উইকেট তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দলীয় ফিফটির আগে ৪ উইকেট হারায় লঙ্কানরা। মিডল অর্ডারে চামিকা হেনাথিগালা ও আদাম হিল্মি লড়াই করার চেষ্টা করেছেন। তবে দুজনেই উইকেটে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি।

আরও পড়ুনঃ   বাংলাদেশ শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ। এ ছাড়া দুটি উইকেট পেয়েছেন সামিউন বশির রাতুল।

এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। ৪৯ রান করে জাওয়াদ ফিরলে ভাঙে সেই জুটি। ৮৪ রানের উদ্বোধনী জুটিতে শক্ত ভিত পেলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ পায়োনি দল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

রাজশাহীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ

নগরীর কাশিয়াডাঙ্গা থানা পুলিশের তৎপরতায় নিখোঁজ দুই সহোদর উদ্ধার

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

আগামীকাল পর্দা উঠছে বিশ্বকাপ ফুটবলের

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

১১

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১২

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

১৩

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

১৪

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

১৫

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৯

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST