১১ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সংবাদ সম্মেলনে নারী সাংবাদিককে চোখ মেরে বিতর্কে পাক আইএসপিআর প্রধান

অনলাইন ডেস্ক : সংবাদ সম্মেলনে পাকিস্তানের একজন নারী সাংবাদিককে লক্ষ্য করে চোখ মেরে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছেন দেশটির সেনাবাহিনীর আন্তঃবাহিনী সংযোগ বিভাগের প্রধান (আইএসপিআর) আহমেদ শরিফ চৌধুরী। গত মঙ্গলবার পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে আইএসপিআরের সদরদপ্তরে ঘটেছে এ ঘটনা।

যে নারী সাংবাদিককে চোখ মেরেছেন আইএসপিআর প্রধান, তার নাম আবসা কোমাল। বর্তমানে পাকিস্তানের সম্প্রচার সংবাদমাধ্যম জিও নিউজ উর্দুতে কর্মরত আছেন তিনি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে আইএসপিআরের সদর দপ্তরে আহমেদ শরিফ চৌধুরীকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে নিয়ে প্রশ্ন করছেন কোমাল। তাকে বলতে দেখা গেছে, “আপনার বলা তিনটি কথা বেশ গুরুত্বপূর্ণ; যেমন ইমরান খান ‘জাতীয় ‍নিরাপত্তার জন্য হুমকি’, তিনি ‘রাষ্ট্রদ্রোহী’ এবং ‘দিল্লির হাতের পুতুল’। অতীতে তার বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছিলো— সেসব থেকে কি এগুলো আলাদা? ভবিষ্যতে কি এমন আরও অভিযোগ যুক্ত হবে?”

আরও পড়ুনঃ   দুর্গাপুরে কওমী মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

জবাবে আহমেদ শরিফ চৌধুরী বলেন, “চতুর্থ হিসেবে আপনি আরও একটি পয়েন্ট যোগ করে নিতে পারেন। সেটি হলো— তিনি (ইমরান) একজন মানসিক রোগী।” এ কথা বলার পর স্মিত হেসে কোমালকে চোখ মারেন আইএসপিআর প্রধান।

আরও পড়ুনঃ   ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও প্রকাশের এ ইস্যুতে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয় পাকিস্তানের নেটিজেনদের মধ্যে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক নেটিজেন লিখেছেন, “একদম খোলাখুলিভাবে ক্যামেরার সামনে এ ঘটনা ঘটল। গণতন্ত্র পাকিস্তান থেকে উঠে গেছে। প্রধানমন্ত্রী পুতুলে পরিণত হয়েছেন।”

আরেক নেটিজেন লিখেছেন, “তিনি (আহমেদ শরিফ চৌধুরী) পেশাদার সেনা কর্মকর্তা নন।”

তৃতীয় আরেক নেটিজেন লিখেছেন, “এই হলো দেশের প্রকৃত অবস্থা। এই ভিডিও প্রমাণ করে যে আমাদের সেনাবাহিনী কী পরিমাণ অপেশাদার। কোনো সৈনিক ইউনিফর্ম পরা অবস্থায় কীভাবে এমন করতে পারে!”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST