৮ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আমেরিকায় উচ্চশিক্ষার সম্ভাবনা নিয়ে রুয়েটে সেমিনার

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘আমেরিকায় উচ্চশিক্ষার সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কনফারেন্স রুমে এই সেমিনারের আয়োজন করা হয়। রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের সহযোগিতায় এবং রুয়েট ক্যারিয়ার ফোরামের উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী। সেমিনারে এডুকেশন ইউএসএ ও রাজশাহীতে অবস্থিত আমেরিকান কর্ণারের প্রতিনিধিরা প্রেজেন্টেশন প্রদর্শন করেন এবং শিক্ষার্থীদের জন্য মূল্যবান দিক-নির্দেশনা দেন।

আরও পড়ুনঃ   বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

এ সময় আমেরিকায় উচ্চশিক্ষার জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি যোগ্যতা, ভিসা আবেদন প্রক্রিয়া এবং প্রয়োজনীয় অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। এ সময় জানানো হয় যে, বর্তমানে ২০ হাজার ১৫৬ জন বাংলাদেশি আমেরিকায় উচ্চশিক্ষার জন্য অবস্থান করছেন। দি ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্রুত বর্ধনশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান বর্তমানে নবম।

আরও পড়ুনঃ   বাগমারা বিহানালী ইউনিয়নে ধানের শীষের পথসভা অনুষ্ঠিত

এর আগে এডুকেশন ইউএসএ ও আমেরিকান কর্ণারের প্রতিনিধিরা রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ও সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১০

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১১

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১২

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৩

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৪

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৫

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৬

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৮

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৯

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

২০

Design & Developed by: BD IT HOST