৭ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

লটারির মাধ্যমে আরএমপি’র ১২ থানার ওসি পদায়ন

স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ১২টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) পদায়ন করা হয়েছে।

রবিবার (৭ ডিসেম্বর) আরএমপি কমিশনার ড. মো: জিল্‌লুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি/পদায়ন কার্যকর করা হয়। অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। উল্লেখ্য যে, লটারির মাধ্যমে এই ১২ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে।

আদেশে বদলিকৃত অফিসারদের যেসব থানায় বদলি করা হয়েছে:
বোয়ালিয়া মডেল থানার বর্তমান ওসি আবুল কালাম আজাদকে মতিহার থানা, দামকুড়া থানার ওসি  রবিউল ইসলামকে বোয়ালিয়া মডেল থানা, চন্দ্রিমা থানার ওসি  আরজুনকে বেলপুকুর থানা, মতিহার থানার ওসি  আব্দুল মালেককে রাজপাড়া থানা, কাটাখালী থানার ওসি  আব্দুল মতিনকে পবা থানা, বেলপুকুর থানার ওসি সুমন কাদেরীকে কাটাখালী থানা, শাহমখদুম থানার ওসি মাছুমা মুস্তারীকে এয়ারপোর্ট থানা, এয়ারপোর্ট থানার ওসি ফারুক হোসেনকে শাহমখদুম থানা, পবা থানার ওসি  ফরহাদ আলীকে কাশিয়াডাঙ্গা থানা, কাশিয়াডাঙ্গা থানার ওসি আজিজুল বারী ইবনে জলিলকে দামকুড়া থানা, কর্ণহার থানার ওসি মনিরুল ইসলামকে চন্দ্রিমা থানা, রাজপাড়া থানার ওসি  হাবিবুর রহমানকে কর্ণহার থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুনঃ   চারঘাটে ভেজাল গুড় ও অস্বাস্থ্যকর বেকারির বিরুদ্ধে অভিযান, জরিমানা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত, নিরপেক্ষ ও কার্যকর করতে এই রদবদল করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST