১৭ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় সাংবাদিকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মহিউদ্দিন তালুকদার, নেত্রকোনা : ১৭ নভেম্বর শহরের মুক্তার পাড়া এলাকার জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে সকাল ১১ টায় – নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের ওপর হিংস্র হামলার ঘটনার প্রতিবাদে মানব বন্ধন হয়। উক্ত হামলায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাংবাদিক সমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আহত লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত। জেলার সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ও চ্যানেল আইয়ের প্রতিনিধি জাহিদ হাসানের সভাপতিত্বে উক্ত মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দারজাহান চৌধুরী, জেলা প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক নাজমুস শাহাদাৎ নাজু,বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবা‌দিক ম‌হিউ‌দ্দিন তালুকদার , জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের জেলা কমিটির সভাপতি সারোয়ার পারভেজ বাবু ও বাংলাদেশ প্রেসক্লাব নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক তানজিলা শাহ রুবি, এবং হামলার শিকার লুৎফুজ্জামান আলিফ ফকির প্রমুখ।

আরও পড়ুনঃ   সিসা বারের সিঁড়িতে ছুরিকাঘাতে যুবক খুন

দুর্গাপুরের স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায় যে ,গত ১০ নভেম্বর দুপুর আনুমানিক ২.৩০টার দিকে সংবাদ সংগ্রহের জন্য লুৎফুজ্জামান ও তাঁর সহকর্মী শাহজাহান শেখ -জেলার দুর্গাপুরের সোমেশ্বরী নদী পাড় হতে একটি ভাড়া মোটরসাইকেলে করে নদীর তেরিবাজার ঘাটে নামেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা দুটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি সেখানে যান এবং তাঁদের মধ্যে ২ জন পূর্বপরিকল্পিতভাবে চাপাতি হাতে নিয়ে লুৎফুজ্জামানকে এলোপাতাড়ি কোপিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। সঙ্গে থাকা সহকর্মী শাহজাহান শেখ বাধা দিতে গেলে তাঁকেও কোপানোর চেষ্টা করে দুর্বৃত্তরা।ঘটনার পরপরই স্থানীয় লোকজন লুৎফুজ্জামানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সর্বশেষ তিনি রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুর্নবাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসা শেষে গতকাল বাড়ি ফিরেন। তবে এখনো তিনি পুরোপুরি সুস্থ হননি।

আরও পড়ুনঃ   ইনোভেশন ফর ক্লাইমেট-স্মার্ট আরবান ডেভেলপমেন্ট শীর্ষক প্রকল্পের কর্মশালার উদ্বোধন

এ ঘটনায় হামলার শিকার লুৎফুজ্জামান নিজে বাদী হয়ে রবিবার দুর্গাপুর থানায় মামলা করেন।

এতে দুর্গাপুর পৌরশহরের পশ্চিম মোক্তারপাড়া এলাকার মো. ইউসুফের ছেলে ইমরান ইসলাম ইমন (২৩) ও পুলিশ মোড় এলাকার আবুদল লতিফের ছেলে মো. সৌরভের (২৩) নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করা হয়। তবে পুলিশ এখনো কোন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি।

এ মামলায় উল্লেখিত আসামিদের ব্যাপারে জানতে চাইলে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আশা করা যাচ্ছে খুব দ্রুতই তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সক্ষম হবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST