১২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

র‌্যাংকিংয়ে পাকিস্তানের খেলোয়াড়দের দাপট

অনলাইন ডেস্ক : আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে পাকিস্তানের খেলোয়াড়দের জয়জয়কার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাফল্যের পর শ্রীলঙ্কাকেও ওয়ানডে সিরিজের হারিয়ে শুরু করেছে তারা। তার ইতিবাচক প্রভাব পড়েছে র‌্যাংকিংয়েও।

রাওয়ালপিন্ডিতে লঙ্কানদের বিপক্সে ৬ রানের জয়ে সালমান আগা ৮৭ বলে ১০৫ রান এবং হুসেইন তালাত ৬৩ বলে ৬২ রান করে অবদান রাখেন। ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে সালমান বড় লাফ দিয়েছেন।

সালমান ক্যারিয়ার সেরা ৬৩৯ রেটিং পয়েন্ট নিয়ে ১৪ ধাপ এগিয়ে ১৬তম। পাকিস্তানের আরেক তারকা সাইম শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে না থাকলেও দক্ষিণ আফ্রিকা সিরিজে টানা দুই ফিফটি করেন। তাতে ১৮ ধাপ এগিয়ে তিনি যৌথভাবে ৩৫তম স্থানে।

আরও পড়ুনঃ   ক্লাস-পরীক্ষা বয়কট করেছেন বুয়েট শিক্ষার্থীরা

এশিয়া কাপ ফাইনালের পর কেবল দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন হারিস রউফ। চার উইকেট নিয়ে শ্রীলঙ্কা বধে ভূমিকা রাখেন। বোলিং র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে ২৮তম তিনি।

পাকিস্তানের আরেক বোলার লেগ স্পিনার আবরার আহমেদ ১৭ ধাপ লাফ দিয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ওয়নাডেতে ২৭ রান খরচায় চার উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি।

দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুণ খেলছেন। পাকিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতেই ফিফটি ছাড়ানো ইনিংস খেলেন। ব্যাটিং র‌্যাংকিংয়ে চার ধাপ এগিয়ে ১৫তম তিনি।

শ্রীলঙ্কার ব্যাটার ওয়ানিন্দু হাসারাঙ্গা ব্যাট ও বল হাতে চমৎকার করেন। ৫৪ রান খরচায় ৩ উইকেট নেন তিনি এবং লোয়ার অর্ডারে ৫৯ রান আসে তার ব্যাটে। তাতে ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে ১৪ ধাপ এগিয়ে ১১৬ নম্বরে এই শ্রীলঙ্কান। বোলিং র‌্যাংকিংয়েও এক ধাপ এগিয়ে নবম স্থানে তিনি। ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়েও তিনি সেরা দশের মধ্যে আছেন।

আরও পড়ুনঃ   বিদেশিদের চাপে সাবের হোসেন চৌধুরীকে মুক্তি দিয়েছে সরকার: নুর

এদিকে পাকিস্তানের তারকা ব্যাটার বাবর আজম অফফর্মে আছেন। র‌্যাংকিংয়েও নামতে হয়েছে তাকে। দুই ধাপ নেমে সপ্তম স্থানে তিনি। গতকাল ২৯ রানে আউট হন বাবর। তাতে ছয় বছরে প্রথমবার ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষ পাঁচের বাইরে যেতে হলো তাকে।

ঘরের মাঠে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে পাকিস্তান। আর এদিনের পারফরম্যান্সের প্রভাব পড়েছে ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১০

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১১

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১২

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৩

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৪

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৬

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৭

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১৯

রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ

২০

Design & Developed by: BD IT HOST