৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জোকোভিচের বিশ্বরেকর্ড, পেছনে পড়লেন ফেদেরার

অনলাইন ডেস্ক : কার্লোস আলকারাজ ও ইয়ানিক সিনারের মতো তরুণ তারকাদের সঙ্গে ভুগতে দেখা গেছে নোভাক জোকোভিচকে। তবে তিনি ফুরিয়ে যে যাননি, তার প্রমাণ দিলেন এথেন্সে হেলেনিক চ্যাম্পিয়নশিপে ট্রফি জিতে। ঘুরে দাঁড়ানো জয়ে লরেঞ্জো মুসেত্তিকে হারিয়ে ১০১তম ক্যারিয়ার ট্রফি জিতলেন সার্ব তারকা।

ছেলেদের টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জয়ীর তালিকায় জোকোভিচের অবস্থান ১১ নম্বরে। ৩৮ বছর ও পাঁচ মাস বয়সী এই তারকা ১৯৭৭ সালে কেন রোজওয়েলের পর সবচেয়ে বয়স্ক হিসেবে এটিপি ইভেন্ট জিতলেন।

আরও পড়ুনঃ   সিরিজ নিশ্চিতের লক্ষ্যে যেমন হবে বাংলাদেশের একাদশ

একই সঙ্গে রজার ফেদেরারকে টপকে বিশ্বরেকর্ড গড়েছেন জোকোভিচ। এটিপি এথেন্স শিরোপা ছিল তার হার্ড কোর্ট ক্যারিয়ারের ৭২তম। এতদিন ৭১ শিরোপা নিয়ে ফেদেরারের পাশে ছিলেন তিনি। সবশেষ জয়ে ২৪ বারের গ্র্যান্ড স্লাম জয়ী তাকে ছাড়িয়ে গেলেন।

এরই মধ্যে ছেলেদের টেনিসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম (২৪) জেতা এবং ফাইনাল (৩৭), সেমিফাইনাল (৫৩) ও কোয়ার্টার ফাইনালে (৬৪) খেলার রেকর্ড জোকোভিচের দখলে।

আরও পড়ুনঃ   ‘ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা’ শিরোনামে খবরটি বিভ্রান্তিকর : সিএ প্রেস উইং

ম্যাচ জয়ের পর জোকোভিচ ঘোষণা দেন, আগামী এটিপি ফাইনাল্স তিনি খেলবেন না। কাঁধের চোট তাকে ভোগাচ্ছে। সার্ব তারকা বললেন, ‘অসাধারণ লড়াই- তিন ঘণ্টার কঠিন ম্যাচ, শারীরিকভাবে। এটি যে কারো ম্যাচ হতে পারত, তাই লরেঞ্জোকে ধন্যবাদ অসাধারণ পারফরম্যান্সের জন্য। এই লড়াইয়ে জিততে পেরে আমি খুব গর্বিত।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১০

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১১

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১২

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৩

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

১৪

কক্সবাজারে সাফ বিচ গেমস আয়োজনের ঘোষণা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

১৫

স্থায়ী নিয়োগসহ ছয় দফা দাবিতে রাজশাহীতে কর্মচারীদের বিভাগীয় সমাবেশ

১৬

সৃজনশীল মেধা বিকাশে পবায় শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিযোগিতা

১৭

বগুড়ায় ৭ বছরের শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতিসহ আটক ৩

১৮

বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : অর্থমন্ত্রী

১৯

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ

২০

Design & Developed by: BD IT HOST