৯ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাবিতে ন্যাশনাল ট্যালেন্ট ফেস্টে সৃজনশীলতা তুলে ধরলেন শিক্ষার্থীরা

রাবি প্রতিনিধি : তরুণ প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশে ইউনাইটেড ন্যাশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউনিস্যাব) আয়োজনে ‘ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাস রূপ নেয় এক প্রাণবন্ত উৎসবে।

মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় তিনটি বিভাগে— বিজনেস কেস কম্পিটিশন, প্রমো অ্যাড মেকিং এবং ক্রিয়েটিভ কনটেন্ট রাইটিং। প্রতিটি বিভাগে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সৃজনশীলতা, দক্ষতা, দলগত সমন্বয় এবং নতুন ধারণা উপস্থাপনের মাধ্যমে নিজেদের প্রতিভা তুলে ধরেন। একাধিক বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় আসে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘টিম ঝালমুড়ি’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাইন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের ড. মো. জহুরুল আনিস, ইউনিস্যাবের সভাপতি আমেনা রশিদ বানিয়া এবং বিশ্বব্যাংকের প্রোগ্রাম কো–অর্ডিনেটর ও ইউনিস্যাব ট্রাস্টি বোর্ড সদস্য মোহাম্মদ মামুন মিয়া।

আরও পড়ুনঃ   ডা. জামাল উদ্দিনের মৃত্যুতে বিএমএ-স্বাচিপ’র শোক

শিক্ষার্থীদের উদ্দেশে উপ–উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, শিক্ষার্থীদের দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একাডেমিক জ্ঞানের পাশাপাশি কো–কারিকুলার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ নেতৃত্বগুণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।

বিজনেস কেস কম্পিটিশন ও প্রমো অ্যাড মেকিং— দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘টিম ঝালমুড়ি’। বিজনেস কেস কম্পিটিশনে প্রথম রানারআপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘টিম হাই টেবিল’ এবং দ্বিতীয় রানারআপ ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ‘টিম রেড মার্কড’। প্রমো অ্যাড মেকিং বিভাগে প্রথম রানারআপ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘টিম অ্যাডজাস্ট মেড’ এবং দ্বিতীয় রানারআপ ‘টিম গ্রিফিন্ডরস’।

ক্রিয়েটিভ কনটেন্ট রাইটিং বিভাগে চ্যাম্পিয়ন হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শরিফাতুন্নেছা। প্রথম রানারআপ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নোসাইবা নৌরিন এবং দ্বিতীয় রানারআপ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) মোহাম্মদ জুনাইদুল ইসলাম।

আরও পড়ুনঃ   অধিকার সচেতন নাগরিকই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি

ফেস্টের আয়োজনকে সফল করতে টাইটেল পার্টনার ছিল বায়ো-জিন, সাসটেইনেবিলিটি পার্টনার চন্দ্রকলি, এবং পিআর পার্টনার হিসেবে দায়িত্ব পালন করেছে বার্লো কমিউনিকেশনস লিমিটেড। পাশাপাশি পার্টনার হিসেবে সহযোগিতা করেছে এসএমই ফাউন্ডেশন, মারিকো বাংলাদেশ, এনআইটি গ্লোবাল একাডেমি, রেডিও পদ্মা ৯৯.২ এফএম, বোম্বে সুইটস ও রেডিও কার্নিভাল।

উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, ন্যাশনাল ট্যালেন্ট ফেস্ট তাদের সৃজনশীল চিন্তা, দলগত কাজ এবং উপস্থাপন দক্ষতা উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছে। আয়োজক ইউনিস্যাবের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন তরুণদের নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা এবং প্রতিভার বিকাশ জাতীয় পর্যায়ে তুলে ধরতে সহায়তা করেছে। আগামী বছর আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনাও জানায় সংগঠনটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST