৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সাদা শাড়ি-গয়নার ঝলকে এক অন্য জয়া!

অনলাইন ডেস্ক : বয়স যে কখনো এক থমকে যাওয়া সংখ্যা হতে পারে, তা যেন বোঝা যায় দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে দেখে। অভিনয় এবং সৌন্দর্যের দারুণ মিশেলে খানিক ব্যতিক্রম এই নায়িকা। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই নিত্য নতুন রূপে মেলে ধরেন নিজেকে।

এবারও তার ব্যতিক্রম হয়নি। আবারও নিজেকে মেলে ধরেছেন অনবদ্য এক রূপে। কখনো ট্র্যাডিশনাল, কখনো ওয়েস্টার্ন; প্রতিটি লুকেই জয়ার নিজস্ব সৌন্দর্যের ছাপ স্পষ্ট। সম্প্রতি একের পর এক শাড়ির সাজে নজর কেড়েছেন তিনি; এবারও তাই হলো, আর দেখা গেল এক নতুন মাত্রায়। সাদা রঙের শাড়ি আর ঐতিহ্যবাহী গয়নায় যেন দেখা মিলল এক অন্য জয়াকে!

আরও পড়ুনঃ   প্রাক্তন স্বামীর মামলায় রাখি

সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশ করা সেই ছবিগুলো মুহূর্তেই ভাইরাল হয়েছে। একইসঙ্গে ভক্তরাও যেন জয়াকে নতুন করেই দেখলেন। সাদা রঙের সূক্ষ্ম কাজ করা শাড়ি, ঐতিহ্যবাহী গয়না আর লাবণ্যময় উপস্থিতিতে জয়া যেন ফুটিয়ে তুলেছেন এক ক্ল্যাসিক বাঙালি রূপ। ছবির পটভূমিতেও আছে পুরনো দিনের আসবাব ও সবুজ গাছপালার আবহ- যেন বাঙালি নারীর ঐতিহ্য, আভিজাত্য ফুটে উঠেছে একসঙ্গেই।

আরও পড়ুনঃ   আইটেম গানে শুট করে বাসায় গিয়ে চড় খেয়েছি : ববি

তবে শুধু স্টাইল নয়, ছবির আড়ালে রয়েছে এক প্রোমোশনাল দিকও। জয়ার পোস্টের ক্যাপশন থেকে বোঝা যায়, পরনের এই গয়নাগুলো একটি গয়না ব্র্যান্ডের প্রচারণার অংশ।

সাম্প্রতিক সময়ে যেমন অভিনয়ে তিনি প্রশংসিত, তেমনি ব্র্যান্ড এনডোর্সমেন্টেও জয়ার উপস্থিতি এখনো তুঙ্গে। কাজের প্রতি একাগ্রতা আর কমার্শিয়াল শুটে তার সক্রিয় অংশগ্রহণই প্রমাণ করে- দুই বাংলার ব্র্যান্ডগুলোর কাছে এক প্রিয় মুখ জয়া আহসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১০

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১১

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১২

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৩

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৪

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৫

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৭

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৯

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

২০

Design & Developed by: BD IT HOST