২৯ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বিয়ের প্রলোভনে ধর্ষণ, তরুণী গর্ভবতী হতেই পালিয়ে যাওয়া যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : লিবিয়ায় থাকতেন মাসুম মন্ডল (২৭)। সেখান থেকেই ফেসবুকে পরিচয় এক তরুণীর সঙ্গে। দেশে ফিরে মাসুম ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিয়ের নাটক সাজিয়েছিলেন। তারপর একসঙ্গে বসবাসও করতেন। কিন্তু তরুণী গর্ভবতী হলেই পালিয়ে যান মাসুম মন্ডল।

এ নিয়ে মামলা করলে র‌্যাব মাসুম মন্ডলকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত মধ্যরাতে রাজশাহী বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫, সদর কোম্পানির একটি দল এ অভিযান চালায়। মাসুম মন্ডলের বাড়ি বগুড়ার শিবগঞ্জ থানার উথুলি পূর্বপাড়া গ্রামে।

আরও পড়ুনঃ   মানবিক মুখোশের আড়ালে ‘ভয়ংকর’ মিল্টন, যত অভিযোগ

বুধবার (২৯ অক্টোবর) সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওই তরুণী ঢাকায় কর্মরত অবস্থায় তার সঙ্গে লিবিয়া প্রবাসী মাসুম মন্ডলের পরিচয় হয় এবং দেড় বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে মাসুম দেশে ফিরে এসে গত ১১ ফেব্রুয়ারি ওই তরুণীর গ্রামের বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন ও প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন।

এরপর মাসুম জাল দলিল প্রস্তুত করে বিয়ের নাটক সাজান। পরে স্বামী-স্ত্রী পরিচয়ে গাজীপুরে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। সেখানে কিছুদিন থাকার পর ওই তরুণী গর্ভবতী হলে মাসুম পালিয়ে যান।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় কলেজছাত্রীর আত্মহত্যা

পরে ওই তরুণী মাসুমের বাড়িতে গিয়ে স্ত্রীর মর্যাদা দাবি করলে মাসুম তাকে মারধর করেন ও হত্যার হুমকি দিয়ে তাড়িয়ে দেন। নিরুপায় হয়ে ওই তরুণী আদালতের দ্বারস্থ হন। আদালতের নির্দেশে গত সেপ্টেম্বওে বগুড়ার শিবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা হয়।

র‌্যাব জানায়, মামলার পর থেকে আসামি মাসুম পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম মন্ডল ধর্ষণের অভিযোগ স্বীকার করেছেন। তাকে থানা-পুলিশে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST