২৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

প্রথম ম্যাচ হারলেও সিরিজ জেতার বিশ্বাস সাকিবের

অনলাইন ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে স্বাগতিক বাংলাদেশ। তবে বাকি দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের দখলে নেওয়ার বিশ্বাস আছে পেসার তানজিম হাসান সাকিবের। বাংলাদেশের এই ক্রিকেটার সেই আত্মবিশ্বাস পেয়েছেন নিজেদের সবশেষ চারটি টি-টোয়েন্টি সিরিজের জয় থেকে।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তানজিম সাকিব বলেন, ‘আমরা শুরু থেকেই প্রস্তুত ছিলাম। আমাদের আত্মবিশ্বাস ছিল (এই সিরিজেও ভালো করব), কারণ আমরা ভালো করছিলাম টি-টোয়েন্টিতে। আজকে হেরে গেছি, খারাপ দিন ছিল, পরের ২ ম্যাচে আমরা কামব্যাক করব ইনশা-আল্লাহ। এখানে আর ব্যাকফুটে যাওয়ার চান্স নাই। আর এক ম্যাচ হারলেই সিরিজ হেরে যাব। ঘরের মাঠে খেলা অবশ্যই চেষ্টা করব সিরিজ জেতার। বিদেশে যেহেতু জিতে এসেছি, এখানে আমাদের বাড়তি সুযোগ আছে সিরিজ জেতার। অবশ্যই চেষ্টা থাকবে।’

আরও পড়ুনঃ   আজকের মধ্যে প্রজ্ঞাপন না দিলে বৃহস্পতিবার ‘মার্চ টু যমুনা’

তবে ব্যাটিংয়ে ঘাটতি দেখছেন সাকিব, ‘আমি মনে করি আরেকটু দায়িত্ব নিয়ে ব্যাট করা যেত শুরুতে। তামিম খুব ভালো শুরু পায়। সব মিডলড হচ্ছিল ব্যাটে। কিন্তু মিডল অর্ডার নিয়ে অবশ্যই চিন্তিত। যদি খেলাটা আরও একটু গভীরে নেওয়া যেত, সুযোগও ছিল। এখানে আরও দায়িত্ব নিতে হবে। (বারবার ব্যাটিং ব্যর্থতার কারণ) এটা আসলে ব্যাটাররাই ভালো ব্যাখ্যা করতে পারবে, এই উত্তরটা আমার কাছে নাই।’

পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানোয় আফসোস সাকিবের, ‘(চট্টগ্রামে) যখন বিপিএল খেলতে আসি, এরকম রান চেজ করার মতো। বেশিরভাগ ম্যাচেই ১৬০+ হয় এখানে। ফলে ১৬০ অবশ্যই চেজ করার মত। ব্যাটারদের মধ্যেও আত্মবিশ্বাস ছিল। আমার মনে হয় ব্যাকফুটে চলে গেছি পাওয়ারপ্লেতে ৪টা উইকেট হারানোয়। সেখানে ২ উইকেট পড়লেও, পরের দিকে ব্যাটারদের কেউ থাকলে ইজিলি চেজ হয়ে যেত। পরের দিকে তো আমি ব্যাট করেছি, এই জায়গায় ব্যাটারদের কেউ থাকলে চেজ করা যেত।’

আরও পড়ুনঃ   নগরীতে পুলিশ কমিশনারের সঙ্গে আলেম-ওলামার বৈঠক, বিক্ষোভ কর্মসূচি স্থগিত

ব্যাটিংয়ের সময় গ্যালারিতে সাকিবের নামে স্লোগান চলছিল। মনোযোগ ধরে রেখে স্কোরবোর্ড উন্নত করায় নজর ছিল এই বোলিং অলরাউন্ডারের, ‘হ্যাঁ, কানে আসছে। অবশ্যই শুনেছি। আমি চিন্তা করছিলাম পরের বলে কী হতে পারে। ওইটা বেশি চিন্তা করছিলাম। স্কোরবোর্ডে দেখছিলাম কী সমীকরণ। আরেকটু টেনে নেওয়া যেত। আমি একটু তাড়াহুড়া করে ফেলছিলাম।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর ৪নং ওয়ার্ডবাসীর সমস্যা সমাধানে সরেজমিন পরিদর্শন ও মতবিনিময়ে রাসিক প্রশাসক

তানোরে সরকারি কলেজের জমি দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ

১৭নং ওয়ার্ড ক্রিকেট লীগের সিজন-৯ উদ্বোধন

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও সামনের দিকে এগিয়ে নেওয়া ও উজ্জীবিত করা হবে : রাসিক প্রশাসক

দরগা মসজিদ ও মাজারের উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

দিনাজপুরে বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

জয়পুরহাটে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

মাহফিলের দাওয়াত ঘিরে দাওকান্দি কলেজে উত্তেজনা, প্রদর্শকের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাড়ির সামনে ভূমিহীনদের অনশন ভাঙালেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহীতে ইউনিয়নের কার্যালয় দখলে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ

১১

জেলা তথ্য অফিসের পরিচালক তাজকিয়া আকবারী’র অবসরজনিত বিদায় সংবর্ধনা

১২

রাজশাহীতে রপ্তানি বাণিজ্য ও ডকুমেন্টেশন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে বিপুল পরিমাণ নকল সিগারেট উদ্ধারসহ গ্রেপ্তার ১

১৪

মায়ের দুধের বিকল্প নেই, পুষ্টি সচেতনতা জোরদারের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

১৫

শিক্ষামন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের সাক্ষাৎ

১৬

নিয়ামতপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

১৭

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ : নারী সহ আটক ২

১৮

বাঘায় সরেরহাট কল্যাণী শিশুসদন ও বৃদ্ধা নিকেতনের খাবার ঘর-এর ভিত্তি প্রস্তর করেন এমপি চাঁদ

১৯

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন পুষ্টি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়

২০

Design & Developed by: BD IT HOST