৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি বন্ধে নীতিমালা প্রণয়নের উদ্যোগ ইউজিসির

অনলাইন ডেস্ক : দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নিতে নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এক্ষেত্রে ইউএন উইমেনের সঙ্গে যৌথভাবে কাজ করা হবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ইউজিসিতে ইউএন উইমেনের তিন সদস্যের এক প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাতে শেষে এমন সিদ্ধান্তের বিষয়ে জানানো হয়েছে।

ইউএন উইমেনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ নবনীতা সিনহা, প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাদিয়া তাসনীম ও তোসিবা কাশেম সভায় উপস্থিত ছিলেন।

নবনীতা সিনহা বলেন, দেশের পাবলিক প্লেস, গণপরিবহণ, কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে তিন বছর মেয়াদি একটি প্রকল্প নেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় নারীদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র, নারীর প্রতি দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও আচরণ পরিবর্তন এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ   Marquez Explains Lack of Confidence During Qatar GP Race

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ইউএন উইমেন এই প্রকল্প বাস্তবায়ন করবে। আর প্রাথমিকভাবে ইউজিসি থেকে নির্বাচিত পাঁচটি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে। শিগগিরিই এ লক্ষ্যে ইউজিসির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে বলেও তিনি জানান।

বিষয়টি নিয়ে একমত জানিয়ে ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এছাড়া এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার জন্য নীতিমালা প্রণয়ন করা হবে। একইসঙ্গে হাইকোর্টের এ সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে তিনি ইউএন উইমেনকেও আশ্বস্ত করেন।

আরও পড়ুনঃ   আগামী ৭ সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

সভায় ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ইউজিসির আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) জেসমিন পারভীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নিয়েছেন।

অন্যদিকে ইউজিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিবকে আহ্বায়ক করে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। যৌন হয়রানি ও জেন্ডার-ভিত্তিক সহিংসতা অবসানে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য ইউএন উইমেনের সহযোগিতায় শিগগরিই একটি কর্মশালারও আয়োজন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

সুইস বিলাসবহুল বুর্গেনস্টক রিসোর্টে সই হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

রাজশাহীর কালাই রুটি খেয়ে মার্কিন রাষ্ট্রদূতের প্রশংসা

পুঠিয়ায় দুই মাদকসেবীর বিরুদ্ধে মোবাইল কোর্ট

আরইউজের সভায় বক্তারা, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজশাহীতে ‘জেএফএ অনুর্ধ্ব-১৪ ইয়ুথ ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্বোধন

পুঠিয়া রাজবাড়ীর ঐতিহ্যে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রাসিক প্রশাসকের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

লালপুরে পদ্মা নদীতে নৌকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার

১০

বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

বাংলাদেশের প্রাণীকুলের রেডলিস্ট হালনাগাদকরণ বিষয়ক তিনদিনব্যাপি প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

রুয়েটের উপাচার্যের সাথে বিএইউইটির উপাচার্যের সাক্ষাত

১৫

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন : স্থানীয় সরকার মন্ত্রী

১৬

জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার : তথ্য উপদেষ্টা

১৭

রাজশাহীর আমের স্বাদ নিলেন মার্কিন রাষ্ট্রদূত

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

২০

Design & Developed by: BD IT HOST