২৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বৃহস্পতিবার (২৩ অক্টোবর) হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে ‘ভাইফোঁটা’ অনুষ্ঠান পালিত হয়েছে। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এটা পালন করা হয়।

রশিদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দ্বীপক চন্দ্র জানান, পুরাণে উল্লেখ আছে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে যমুনা দেবী তাঁর ভাই যমের মঙ্গল কামনায় গভীর ধ্যানমগ্ন হয়ে পূজা করেন। পুণ্য প্রভাবে যমদেব অমরত্ব লাভ করেন। বোন যমুনা দেবীর পূজার ফলে ভাই যমের অমরত্ব লাভের চেতনায় হিন্দু সম্প্রদায়ের লোকজন তা পালন করেন। বোনেরা এ দিন পালনের জন্য স্বামীর বাড়ি থেকে ভাইয়ের বাড়িতে আসেন। বোনেরা মিঠাই-মিষ্টান্নসহ ভালো খাবার তৈরি করেন। ভাইয়েরা বোনের ফোঁটা নিয়ে উপহার দেন বোনেরাও সাধ্যমত উপহার দেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠিত

ভাবিচা গ্রামের গৃহিণী ডেলা সরকার জানান, ভাইকে বিপদ-আপদ থেকে রক্ষা করতে এদিন উপবাস থেকে ভাইয়ের কপালে ফোঁটা দেওয়া হয়। বাম হাতের কড়ে অথবা অনামিকা আঙুল দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয়।

শিক্ষার্থী পৃথা প্রামানিক জানান, আজকে সকালে উপবাস থেকে আমার ভাইকে ফোঁটা দিয়েছি। ভাইয়ের মঙ্গল কামনা করে আশীর্বাদ করেছি।

আরও পড়ুনঃ   রেবেকা সুলতান মনি হত্যা মামলায় এক আসামির মৃত্যুদণ্ড, ১জনের যাবজ্জীবন

আরেক গৃহিণী বেবি রানী জানান, আমার ভাই এবছর চাকরির জন্য দূরে থাকায় আসতে পারেনি। তাই ভাইফোঁটা দিতে পারিনি। মনটা খুব খারাপ লাগছে। তবুও দূর থেকেই ভাইকে আশীর্বাদ করেছি।

একই গ্রামের বাসিন্দা দ্বীপ বৈরাগী বলেন, ভাইফোঁটা শুধু পারিবারিক গণ্ডীর মধ্যেই নয়, এ উৎসবের মধ্য দিয়ে জাতিধর্ম নির্বিশেষে সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফার্মেসীর মালিক মান্দায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার

চরাঞ্চলের দুঃখ-দুর্দশা শুনলেন জেলা প্রশাসক, সীমান্তে পুশ-ইন ঠেকাতে সতর্ক থাকার আহ্বান

নিয়ামতপুরে ৪০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

সংকটময় মুহূর্তে সরকারি কর্মচারীদের কল্যাণে পাশে দাঁড়াচ্ছে কল্যাণ বোর্ড – রাজশাহী বিভাগীয় কমিশনার

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে সংবর্ধনা দিল রাজশাহী কলেজিয়েট স্কুলের ১৯৭০ সালের এসএসসি ব্যাচ

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন লাইভ বেকারীকে জরিমানা

পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইজিপি টেন্ডারে অনিয়মের অভিযোগ

১০

জনতা ব্যাংক কাদিরগঞ্জ শাখার এটিএম বুথের উদ্বোধন

১১

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১২

ফ্যামিলি কার্ড বাস্তবায়নে কোনো দলীয় সম্পৃক্ততা থাকবে না : অর্থমন্ত্রী

১৩

‘২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারানোই বড় অর্জন’

১৪

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘ওয়েলকাম ৩’

১৫

দলের গুরুত্বপূর্ণ পদ থেকে দুই এমপিকে সরালেন মমতা

১৬

আর কোনও হামলা নয়, বললেন ট্রাম্প

১৭

বিশ্বকাপে ব্রাজিলের দ্বিতীয় ম্যাচে ফিরছে ‘৭-১’ গোলের স্মৃতি

১৮

তানোরে এফএইচ এর উদ্যোগে নিবন্ধিত শিশুদের হাতের লেখা প্রতিযোগিতা

১৯

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জলবায়ু-সহনশীল নগর গঠনের দাবি

২০

Design & Developed by: BD IT HOST