২১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় গৃহবধূর লাশ উদ্ধার 

মোহা: আসলাম আলী, স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ।

মঙ্গলবার ২১ অক্টবোর সকালে উপজেলার আটঘরিয়া এলাকায় গৃহবধুর স্বামীর বাড়ির শয়ন কক্ষ থেকে রহস্যজনক ওই লাশটি উদ্ধার করা হয়। ওই গৃহবধু উপজেলার আটঘরিয়া গ্রামের আজাদ হোসনের স্ত্রী ও একই গ্রামের মুনসাদ আলীর মেয়ে মনিষা খাতুন (১৮)।

জানা গেছে, গত ৪ বছর আগে পরিবারের পছন্দে তাদের বিয়ে হয়। তবে বিয়ের সময় ওই গৃহবধু অপ্রাপ্ত বয়স্ক ছিলেন । বর্তমানে তাদের ঘরে একটি আড়াই বছরের মেয়ে আছে।

খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসেন। এবংময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে ওই গৃহবধুর স্বামী আজাদ পলাতক রয়েছেন।

গৃহবধুর পিতা-মুনসাদ আলী অভিযোগ করে বলেন , বিয়ের সময়  আমার মেয়ের বয়স কম ছিল । তখন ছেলের পরিবার যৌতুক হিসেবে ২ লক্ষ টাকা নিয়েছেন । কিন্তু দেড় মাস আগে মেয়ের বয়স হওয়ায় বিয়ে রেজিস্ট্রি করতে চাইলে আবার ছেলের মামা ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে।

আরও পড়ুনঃ   ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা ৩ দিনের রিমান্ডে

এদিকে ছেলের মামা শহিদুল টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, টাকার পরিবর্তে জামাইকে একটি মটরসাইকেল দেওয়ার কথা ছিল । আর বর্তমানে টাকা চাওয়ার কথা মিথ্যে।

গৃহবধূর মা কান্নাজড়িত কন্ঠে বলেন , তার মেয়েকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। আমার মেয়েকে আমার সাথে কথাও বলতে দেন না তারা । আমার বাড়িতেও যেতে দেয় না ।

ওই গৃহবধূর মামা সাদ্দাম হোসেন জানান, রাত আড়াইটার দিকে তার বোন মোবাইল ফোনে জানান, তার ভাগ্নি গলায় ফাস দিয়ে মারা গেছে। পরে ভোরে আমি এখানে এসে ৯৯৯ কল করে পুলিশকে জানাই। তিনি আরও বলেন, শুনেছি অই ছেলে কিছুদিন আগে আরেকটি মেয়ের সাথে সম্পর্ক করে বিয়ে করেছে। আর মাঝে মাঝেই আমার ভাগ্নিকে কল করে বাড়ি থেকে চলে যেতে বলে এবং সে এই বাড়িতে বউ হয়ে আসবে এমন কথা বলে।

আরও পড়ুনঃ   চিনির আমদানি শুল্ক অর্ধেক কমাল এনবিআর

এবিষয়ে ছেলের মা শরিফা বেগম জানান, গতকাল সন্ধ্যায় আমার ছেলে আর ছেলের বউ ঝগড়া করে বিষ খেয়ে মারা যাবো বলে আমার ছেলে বাড়ি থেকে বের হয়ে যায় । তারপর আমি ছেলেকে খুজতে বের হয়। পরে রাত ১১ টার দিকে ঘরে গিয়ে দেখি আমার ছেলের বউ গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে। ছেলের দ্বিতীয় বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তার ছেলে দ্বিতীয় কোন বিয়ে করেননি।

এদিকে হঠাৎ এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার দাবি করেছে, গৃহবধূকে নির্যাতনের পর হত্যা করা হতে পারে।তবে পুলিশ বলছে, অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বসহকারে খতিয়ে দেখা হবে।

বাঘা থানার এসআই মোজাম্মেল হোসেন বলেন, খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসেন। “প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে, তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১০

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১২

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৩

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৪

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৫

রাজশাহীর নতুন এসপির যোগদান

১৬

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১৭

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১৮

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৯

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

২০

Design & Developed by: BD IT HOST