১৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

‘গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিল’

অনলাইন ডেস্ক : জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে নিয়ে দুটি ছবি শেয়ার করে আবেগঘন বার্তা দিয়েছেন। ছবিগুলো প্রকাশের পর পরই তা নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ছবিগুলো ‘বিশ্বসুন্দরী’ সিনেমার সেই জনপ্রিয় গানের শুটিংয়ের সময়ের। যে গানে পরীমণিকে অপূর্ব সুন্দর লেগেছিল বলে নিজেই জানিয়েছেন গায়ক ইমরান।

নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ছবি দুটি পোস্ট করে ক্যাপশনে ইমরান লেখেন, ‘তুই কি আমার হবি রে এই গানটি সিনেমার জন্য করা আমার সবচেয়ে পছন্দের গান। বিশ্বসুন্দরী সিনেমার নায়িকা ছিলেন পরীমণি। গানটিতে তাকে অপূর্ব সুন্দর লেগেছিলো। ১২৬ মিলিয়ন ভিউ গানটির।’

আরও পড়ুনঃ   ‘পুরুষরা সন্তান জন্ম দিলে পৃথিবীতে কোনো যুদ্ধই থাকতো না’

মূলত ‘বিশ্বসুন্দরী’ সিনেমায় ব্যবহৃত হওয়া ‘তুই কি আমার হবি রে’ গানটির কথা বলতে গিয়েই স্মৃতিচারণ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই সংগীতশিল্পী। এই গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও কনা। গানটির ভিডিওতে পরীমণির সঙ্গে জুটি বাঁধেন অভিনেতা সিয়াম আহমেদ।

আরও পড়ুনঃ   মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন অভিনেতা রুমি

গানটির কথা, সুর ও সংগীতায়োজনের পাশাপাশি পরীমণি ও সিয়ামের রসায়ন দারুণভাবে পছন্দ করেছিল দর্শক। বিশেষ করে গানটিতে পরীমণির সাজ ও লুক ছিল নজরকাড়া। ইমরানের দেওয়া পোস্টটি সেই জনপ্রিয়তাকে আবারও উসকে দিল। গানটির ভিউ ১২৬ মিলিয়নের বেশি বলে উল্লেখ করেন গায়ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিসে মাঝ আকাশে দুই উড়োজাহাজের সংঘর্ষ

৬ হাজার সিমে শতকোটির প্রতারণা, চাইনিজ প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

পবা-মোহনপুরের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যায়ক্রমে কাজ করা হবে: মিলন

পরিবার থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

নগরীতে বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

বাগমারায় সাংবাদিকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার লুট চক্রের তিন সদস্য গ্রেপ্তার

শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণে রাসিক প্রশাসক

নগরীতে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে সাবেদুল হত্যার আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

মোহনপুরে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার

১০

জেলা পরিষদের প্রশাসককে মসজিদ কমিটির ফুলেল শুভেচ্ছা

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৯

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

চারঘাটে ইয়াবা ও হেরোইনসহ একজন গ্রেপ্তার

১৪

পুলিশকে জনগণের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি অনুষ্ঠানের নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন

১৬

রাজশাহী শিশু একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচি,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

১৭

নগরীতে জামায়াতের গণমিছিল ও পথসভা

১৮

শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

১৯

উপকারভোগীদের মাঝে অটোরিকশা, ট্রাইসাইকেল ও মিলিং মেশিন বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST