১৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে স্কুলে মোবাইল ও মোটরসাইকেল নিষিদ্ধ করলেন ইউএনও

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্কুলে মোবাইল ফোন ও মোটরসাইকেল নিয়ে আসা নিষিদ্ধ ঘোষণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ নির্দেশনা দেন তিনি।

উপজেলা প্রশাসনের পর্যবেক্ষণে দেখা গেছে, শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনের অপব্যবহার ও শ্রেণিকক্ষে অমনোযোগিতা বাড়ছে। অনেকেই ক্লাস চলাকালীন মোবাইলে ব্যস্ত থাকেন; কেউ গেমস, রিলস ও টিকটকে আসক্ত হয়ে পড়ছেন। এতে শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নৈতিকতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

আরও পড়ুনঃ   নেইমারের মাঠে ফেরার সময় জানাল ব্রাজিল

ইউএনও’র নির্দেশনার পরই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সচেতনতা ক্যাম্পেইন শুরু করেছে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক ও অভিভাবকরা। গোদাগাড়ী সরকারি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক মামুন বলেন, “সন্তানদের পড়াশোনায় মনোযোগী রাখতে এই সিদ্ধান্ত সময়োপযোগী।” সহকারী প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মাসুম বলেন, “নিয়মিত তদারকি থাকলে শিক্ষার্থীরা আরও মনোযোগী হবে, শৃঙ্খলা ফিরবে।”

আরও পড়ুনঃ   ‘রাস্তায় পাগল দেখলে কাছে গিয়ে দেখি তাঁরা আমাদের বাবা-ভাই কিনা’

ইউএনও ফয়সাল আহমেদ বলেন, “শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে এবং সড়ক দুর্ঘটনা রোধে সবাই একমত হয়েছেন। শিক্ষার্থীদের সৃজনশীল, শৃঙ্খলাবদ্ধ ও নৈতিকভাবে গড়ে তুলতেই এই সিদ্ধান্ত।”

মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, “শিক্ষার পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের মনোযোগ বাড়াতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST