১৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

গণধর্ষণ নিয়ে আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে : মমতা বন্দ্যোপাধ্যায়

অনলাইন ডেস্ক : পশ্চিমবঙ্গের দুর্গাপুরের গণধর্ষণের ঘটনা নিয়ে করা মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বরে দাবি করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু সংবাদমাধ্যমকে এ জন্য দায়ী করেছেন তিনি।

পাশাপাশি রাজনৈতিক উদ্দেশ্যে তার বক্তব্যকে ‘খণ্ডিত’ না করারও আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রধান।

ঠিক কী বলেছিলেন মমতা?
কলকাতায় মমতা বলেন, “অনেক জায়গায় ধর্ষণের ঘটনা ঘটেছে। সেখানে তাঁরা কেয়ার করে না। এমনকি নির্যাতিতাকে আদালতে যাওয়ার সময়ে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়।…আমরা এই ধরনের কোনও ঘটনাকে সমর্থন করি না। বাংলায় এই ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি রয়েছে। বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা এখানে পড়তে আসেন। তাদের আমি অনুরোধ করব, রাতের বেলা বাইরে না বের হতে। কারণ পুলিশ তো জানতে পারে না, কে কখন রাতের বেলা বেরিয়ে যাচ্ছে।”

আরও পড়ুনঃ   মক্কা-রিয়াদে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস, নাগরিকদের সতর্কবার্তা

পাশাপাশি, বেসরকারি মেডিক্যাল কলেজের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, “বেসরকারি মেডিকেল কলেজগুলির একটা দায়িত্ব আছে পড়ুয়াদের প্রতি যত্ন নেওয়ার। পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। কেউ রাত সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায়… ঘটনার আমি নিন্দা করছি, যে যেখানে যেতে পারে, সেটা তার অধিকার। কিন্তু হোস্টেলের একটা সিস্টেম আছে।… আমি পুলিশকে বলেছি দ্রুত পদক্ষেপ নিতে।”

তিনি বলেন, ‘বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা এখানে পড়তে আসেন। তাঁদের আমি অনুরোধ করব, রাতের বেলা বাইরে না বের হতে।’ এই মন্তব্য নিয়েই শুরু হয় বিতর্ক। আসরে নেমে পড়ে বিরোধীরাও। পাশাপাশি পড়ুয়াদের নিরাপত্তার দায়িত্ব কেবল প্রাইভেট কলেজের উপরে কেন চাপিয়ে দেওয়া হলো, তা নিয়েও প্রশ্ন ওঠে। বিষয়টি নিয়ে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, ‘পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার চরম পতনের দায় মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না। আশ্চর্যের বিষয় হলো, এখনও তিনি বেসরকারি মেডিক্যাল কলেজের উপর দোষ চাপিয়েছেন!’

আরও পড়ুনঃ   শ্রমিক থেকে ভারতের লটারি কিং, কে এই সান্টিয়াগো মার্টিন?

উত্তরবঙ্গে গিয়ে কী বললেন মমতা?
বন্যা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে রোববার উত্তরের জেলা আলিপুরদুয়ার সফরে গিয়েছেন মমতা। জলদাপাড়া বনবিভাগের নীলপাড়া রেঞ্জে রিভিউ মিটিংয়ের পরে মমতা বলেন, “দমদম এয়ারপোর্টে আমি কিছু কথা বলেছি। আমার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আপনাদের অনুরোধ করছি, আমাকে আপনার প্রশ্ন করবেন, তার পরে আমার উত্তরের ভুল ব্যাখ্যা করবেন…আমি ভাত খাই পুরোটা না বলে বলছেন, শুধু আমি ভাত…। এ সব রাজনীতি আমার সঙ্গে করার চেষ্টা করবেন না। আমি তো তাও সাংবাদিকদের মুখোমুখি হই, অনেকে তো সামনাসামনিই আসে না।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST