১২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে হোটেলের কক্ষ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের একটি আবাসিক হোটেল থেকে আনোয়ার পারভেজ (৫৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের নিচাবাজার এলাকায় অবস্থিত ‘নাটোর বোর্ডিং’ নামে আবাসিক হোটেলের চার তলার ৬২ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোস্ট কামারী গ্রামের জলু মিয়ার ছেলে।

হোটেল কর্তৃপক্ষ জানায়, শনিবার (১১ অক্টোবর) রাত ১০টার দিকে আনোয়ার পারভেজ ‘নাটোর বোর্ডিং’ এর ৬২ নম্বর রুমটি ভাড়া নেন। এরপর থেকে তিনি ওই কক্ষে অবস্থান করছিলেন। রোববার সকালে হোটেল বয় রুম পরিষ্কার করতে গিয়ে তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে ফিরে যায়। সারাদিন পার হয়ে গেলেও আনোয়ার পারভেজ রুম থেকে বের না হলে কর্তৃপক্ষের সন্দেহ হয়। হোটেল মালিক ও কর্মচারীরা বারবার দরজায় কড়া নাড়লেও কোনো সাড়াশব্দ মেলে না। পরে বিষয়টি তারা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে। এ সময় কক্ষের মেঝেতে আনোয়ার পারভেজের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুনঃ   সংবিধানের ৬২ জায়গায় সংশোধনের প্রস্তাব বিএনপির

নিহতের ছেলে রবিন মিয়া বলেন, তার বাবা ব্যবসার কাজে শনিবার নাটোরে গিয়েছিলেন। হোটেল থেকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে তারা নাটোরের উদ্দেশে রওনা হয়েছেন।

নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। রুমের ভেতর থেকে দরজা বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- তিনি স্ট্রোক করে মারা গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST