৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ইসরায়েলের ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছে গাজা যুদ্ধ : রুবিও

অনলাইন ডেস্ক : গাজায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দুই বছরব্যাপী ভয়াবহ সামরিক অভিযান বিশ্বের সামনে ইসরায়েলের ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডন্টে ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও।

রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে সাক্ষাৎকারে দেন রুবিও। সেখানে তিনি বলেন, “আমরা রাজি হই আর না হই, সম্প্রতি আমরা দেখেছে যে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং অন্যান্য অনেক দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও আমরা ইসরায়েলের প্রতি আক্রমণাত্মক মনোভাব লক্ষ্য করছি।”

“বৈশ্বিকভাবে ইসরায়েলের ভাবমূর্তি ধ্বংস হয়ে গেছে এবং আমাদের প্রেসিডেন্ট এই ব্যাপারটিতে ফোকাস করেছেন। ইসরায়েলকে তিনি বলতে চেয়েছেন যে তারা স্বীকার করুক আর না করুক, দুই বছর ধরে যুদ্ধেরে জেরে ইসরায়েলের যে বৈশ্বিক ভাবমূর্তি গড়ে উঠেছে, তা তারা এড়িয়ে যেতে পারবে না।”

আরও পড়ুনঃ   ১৫ স্যাটেলাইট নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস। তাদের হামলায় ১ হাজার ২০০ জন নিহত হন। পাশরপাশি ২৫০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে আসে তারা।

এর পর সেদিন থেকেই গাজায় অভিযান শুরু করে আইডিএফ। সেই অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

এই যুদ্ধ বন্ধে গত সপ্তাহে ২০টি পয়েন্ট সম্বলিত নতুন একটি যুদ্ধবিরতি পরিকল্পনা পেশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ সোমবার মিসরের রাজধানী কায়রোতে সেই পরিকল্পনার ওপর বৈঠক শুরু হওয়ার কথা আছে। ইসরায়েল, হামাস এবং যুদ্ধের মধ্যস্থতাকারী ৩ দেশ কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইতোমধ্যে কায়রোতে উপস্থিত হয়েছেন।

আরও পড়ুনঃ   ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সংলাপে ইরানের ‘না’

সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে রুবিও বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির শর্তগুলো মেনে নেবে বলে আত্মবিশ্বাসী তিনি।

“ইসরায়েলিরা এবং অন্যান্যরাও এটা স্বীকার করবেন যে সংঘাত চলতে থাকলে জিম্মিদের মুক্তির ব্যাপারটি অনিশ্চিতই থেকে যাবে। কারণ চলমান সংঘাতের মধ্যে আপনি জিম্মিদের মুক্তি দিতে পারবেন না। তাদের নিরাপত্তার জন্যেই এটি সম্ভব নয়। তাই অবশ্যই ইসরায়েলকে তার অভিযান থামাতে হবে।”

সূত্র : আরটি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST