২৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

বাঘায় পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

মোহাঃ আসলাম আলী স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় রেহেনা বেগম (৫২) নামের এক নারীর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার বাজিতপুর এলাকার এক পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্বামী পরিত্যাক্তা রেহেনা বেগম বাজিতপুর গ্রামের মৃত রাহাত মালের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে,উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সাদু ফকিরের ছেলে তছিকুল ইসলামের সাথে স্বামী পরিত্যাক্তা রেহেনা বেগমের মেয়ে মনিকা খাতুনের এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে পরিবারে অশান্তি চলছিল। মেয়ে মনিকা খাতুনের অশান্তি দেখে মা রেহেনা বেগম বাড়িতে নিয়ে আসে। এরপর নারায়নগঞ্জের এক গ্রার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরিতে পাঠায়। এরপর জামাই তছিকুল ইসলাম স্বাশুড়ি রেহেনা বেগমের উপর ক্ষিপ্ত হতে শুরু করে।
মেয়েকে গ্রার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরিতে পাঠায়ে কী মা রেহেনা বেগম জামাই তসিকুল ইসলামের হাতে খুন হতে হলো কিনা,এমন প্রশ্ন পুরো বাজিতপুর এলাকায় গুঞ্জন শুরু হয়েছে।

আরও পড়ুনঃ   প্রয়োজনে মিল্টনের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হবে : ডিবি হারুন

এ বিষয়ে মনিকা খাতুন বলেন,আমার স্বামীর অত্যাচার থেকে বাঁচতে গ্রার্মেন্টস ফেক্টরিতে চাকরিতে গেলেও মা তার হাত থেকে রক্ষা পেলনা। আমার স্বামী তসিকুল ইসলাম মায়ের কাছে কথায় থাকি ঠিকানা চেয়ে না পেয়ে মাকে পুকুর পাড়ে থালা বাসুন মাজা অবস্থায় পানিতে ডুবিয়ে হত্যা করে পালিয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে পাঁচ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাজুবাঘা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহাম্মেদ রঞ্জু ও মেম্বর রবিউল ইসলাম বলেন,খবর পেয়ে এসে দেখি থালা-বাসুনসহ রেহেনা বেগমের লাশ বাড়ি সংলগ্ন পুকুরে পড়ে আছে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতাল (রামেকে) মর্গে প্রেরণ করা হয়েছে।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন,লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতাল ( রামেক) মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
ময়না তদন্তের রিপোট এলে বিস্তারিত জানা যাবে। রেহেনা বেগমের জামাই তছিকুল ইসলাম পলাতক রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST