৪ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ওভারের ৬ বলেই বাউন্ডারি, আন্তর্জাতিক টি২০-তে প্রথমবার এমন নজির

অনলাইন ডেস্ক : আগ্রাসী ক্রিকেটের বদৌলতে রেকর্ড ভাঙা-গড়ার দৃশ্য এখন যেন রুটিন কার্যক্রমে পরিণত হয়েছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছয় ছক্কা মারার রেকর্ড কয়েকবারই দেখেছে ক্রিকেট বিশ্ব। এই প্রথমবার ৬ বলেই চার হাঁকানোর রেকর্ডও হয়েছে। আফ্রিকা অঞ্চলের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এই কীর্তি গড়লেন জিম্বাবুয়ের ব্যাটার ব্রায়ান বেনেট।

হারারেতে বাছাইয়ের ম্যাচে জিম্বাবুয়ে ও কেনিয়া মুখোমুখি হয়েছিল। যেখানে কেনিয়ার দেওয়া ১২৩ রানের লক্ষ্য তাড়ায় ৭ উইকেটের বড় জয় পায় রোডেশিয়ানরা। জয় নিশ্চিতের পথে জিম্বাবুয়ের ওপেনার বেনেট মাত্র ২৫ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫১ রান করে ম্যাচসেরা হয়েছেন। লক্ষ্য তাড়ায় নেমে কেনিয়ার বাঁ-হাতি পেসার লুকাস ওলুচের করা চতুর্থ ওভারে ৬ বলেই চার হাঁকান তিনি। ১ ওভারে ২৪ রান খরচের পর ওলুচ আর ওভার পাননি।

আরও পড়ুনঃ   ৪৫০ রানে ইনিংস ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

তাকে বিব্রতকর রেকর্ডের স্বাদ দিয়ে বেনেট নিজেও নাম তুলেছেন অনন্য কীর্তির তালিকায়। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে ওভারের ৬ বলেই চার মারার রেকর্ড ছিল না। প্রথমবার এই বিশ্বরেকর্ড গড়লেন ২১ বছর বয়সী বেনেট। আন্তর্জাতিক ক্যারিয়ারে নবম টি-টোয়েন্টি ফিফটিও পূর্ণ করেন বেনেট। আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানির সঙ্গে ওপেনিং জুটিতে ৬.২ ওভারে তিনি ৭২ রান তোলেন। বেনেটের বিদায়ে ভাঙে সেই জুটি।

বেনেটের পর মারুমানি ৩৯ রান করলে জিম্বাবুয়ের বড় ব্যবধানে জয় নিশ্চিত হয়। সিকান্দার রাজার দলের হাতে তখনও ৫ ওভার বাকি ছিল। এর আগেই অবশ্য রোডেশিয়ানরা ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেয়। তাদের আগেই আফ্রিকার প্রথম দেশ হিসেবে বাছাইপর্বে উত্তীর্ণ হয় নামিবিয়া। দ্বিতীয় দেশ হিসেবে তাদের সঙ্গে বিশ্বকাপের টিকিট পেল জিম্বাবুয়ে। টেস্ট খেলুড়ে দেশ হলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরে তারা খেলতে পারেনি। ওই সময় বাছাইপর্বের বাধা পেরোতে পারেনি রাজা-উইলিয়ামসরা।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা ১৭তম দেশ জিম্বাবুয়ে। বাকি থাকল আর তিনটি দেশ। এই তিন স্পটে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে কোয়ালিফায়ার খেলে আসবে। সেই পর্ব ৮ অক্টোবর থেকে শুরু হবে ওমানে। জাপান, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, ওমান, পাপুয়া নিউগিনি, কাতার, সামোয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে লড়াই হবে তিন জায়গার জন্য। ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারানো ঐতিহ্য ‘রাজশাহী সিল্ক’ পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চান ভূমি মন্ত্রী মিনু

রাজশাহী বিভাগে ইন্টারনেট সেবায় নতুন সম্ভাবনার আশা

খাল খনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক চারঘাটে

তিন দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

গণভোট বাস্তবায়ন, পদ্মার পানির ন্যায্য হিস্যা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১৬ মে রাজশাহীতে সমাবেশ

রাজশাহীতে খাল খননে প্রায় ৫০ শতাংশ অগ্রগতি : জেলা প্রশাসক

পদ্মা ব্যারাজ নির্মাণের উদ্যোগ খরচ ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা

রামেবি ও সড়ক উন্নয়নে জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ পেলেন ১২ মালিক

তিন লক্ষ তিরাশি হাজার ডোজ পোলিও টিকা দিয়েছে ‘সিনোভ্যাক ফাউন্ডেশন’

অর্থনীতি পুনরুদ্ধারে আগামী দুই বছর সামাজিক স্থিতিশীলতা জরুরি : তথ্যমন্ত্রী

১০

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১

তানোরে তেরো বছরেও পাকা হয়নি শিবনদী সেতুর সংযোগ সড়ক

১২

উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দল : তথ্য প্রতিমন্ত্রী

১৩

আধুনিক, জনবান্ধব ও সেবামুখী পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

এলজিইডির প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

১৫

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

১৬

বড়াইগ্রামে বিপন্নপ্রায় মেছোবাঘ পিটিয়ে হত্যা!

১৭

ভাঙ্গায় সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

১৮

আর্থিক খাতসহ সংশ্লিষ্ট অর্থনৈতিক সেক্টরে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : অর্থমন্ত্রী

১৯

রাসিক প্রশাসকের সাথে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST