৩ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

পুঠিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক ভ্যানচালকের বিরুদ্ধে প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ছাত্রী ভ্যানে চড়ে বিলপাড়া গ্রামে নানার বাড়ি যাচ্ছিল। পথের মধ্যে পালোপাড়া কবরস্থানের সামনে ভ্যানচালক সাহেব আলী শ্লীলতাহানি ঘটান।

আরও পড়ুনঃ   ফরিদপুরে ভাড়া বাসায় মিললো স্ত্রীর মরদেহ, পালিয়েছে স্বামী

পরে সন্ধ্যা ৭টার দিকে অভিযুক্ত ভ্যানচালক ওই শিশুকে নানা বাড়ির সামনে নামিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়। বাড়িতে পৌঁছে শিশুটি ঘটনাটি পরিবারকে জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে। এ নিয়ে মুহূর্তেই স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

ভুক্তভোগীর বাবা বলেন, “আমার ছোট মেয়েটার সঙ্গে যে অমানবিক কাজ করা হয়েছে, আমি এর সুষ্ঠু বিচার চাই।”

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশেষ অভিযানে ১ জনসহ গ্রেপ্তার ১৩

এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই তিনি পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং অভিযুক্ত ভ্যানচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST