২ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

জামায়াতের নারী কর্মীদের মোকাবিলায় মাঠে নামছে বিএনপির নারী কর্মী

অনলাইন ডেস্ক : আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারী ভোটারদের লক্ষ্য করে কৌশল সাজাচ্ছে বিএনপি। দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, জামায়াতে ইসলামী ইতিমধ্যে সারাদেশে তাদের নারী কর্মীদের সক্রিয় করেছে এবং তারা বিভিন্নভাবে নারী ভোটারদের প্রভাবিত করছে। এ প্রেক্ষাপটে বিএনপিও নারী ভোটারদের লক্ষ্য করে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।

দলীয় সূত্র জানিয়েছে, বিএনপির এ কর্মসূচি সরাসরি নয়, বরং অঙ্গসংগঠন ‘নারী ও শিশু অধিকার ফোরাম’ এর মাধ্যমে পরিচালিত হবে। ২০১৯ সালের আগস্টে আত্মপ্রকাশ করা এই ফোরামের আহ্বায়ক বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান এবং সদস্যসচিব ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।

ফোরামের নেতারা জানিয়েছেন, মূলত ঘরোয়া বৈঠক ও মতবিনিময়ের মাধ্যমেই এ কর্মসূচি পরিচালিত হবে। ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে বিএনপি-সমর্থিত সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিদের একত্র করে নির্বাচনকেন্দ্রিক নির্দেশনা দেওয়া হবে। কর্মসূচিতে বিএনপির ভাবনা, নারীর অধিকার ও সুরক্ষা, ক্ষমতায়ন এবং নারী ভোটারদের সচেতন করার বিষয়ে আলোকপাত করা হবে।

আরও পড়ুনঃ   বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ

সূত্র জানায়, আগামী ১৪ অক্টোবর খুলনা বিভাগ থেকে কর্মসূচি শুরু হবে। প্রথম দিন খুলনা জেলা ও মহানগর, বাগেরহাট ও সাতক্ষীরায় মতবিনিময় অনুষ্ঠিত হবে। ১৫ অক্টোবর যশোর, মাগুরা, ঝিনাইদহ ও নড়াইল এবং ১৬ অক্টোবর কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গায় কর্মসূচি চলবে। এসব কর্মসূচির নেতৃত্ব দেবেন সেলিমা রহমান ও নিপুণ রায় চৌধুরী।

নিপুণ রায় চৌধুরী বলেন, ‘আমাদের লক্ষ্য হলো নারী ভোটারদের সামনে বিএনপির ভাবনা তুলে ধরা, তাঁদের অধিকার ও সুরক্ষার বিষয়ে কথা বলা এবং সচেতন করা।’

আরও পড়ুনঃ   বাংলাদেশর সোস্যালিস্ট পার্টির আত্মপ্রকাশ

বিএনপির শীর্ষ নেতৃত্বের মতে, নারী ভোটারদের প্রভাবিত করতে জামায়াত ইতিমধ্যে মাঠে সক্রিয় হওয়ায় তৃণমূল পর্যায়ে নারীদের সংগঠিত করে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে জনমত তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ। এজন্য মহিলা দল ও নারী ও শিশু অধিকার ফোরামকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

সেলিমা রহমান বলেন, ‘জামায়াত নারী ভোটারদের লক্ষ্য করে কাজ করছে। আমরা আমাদের ফোরামের মাধ্যমে মাঠে নামছি। রাজনৈতিক সংস্কৃতি ও নৈতিক অবক্ষয় থেকে মুক্ত হয়ে একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে নারী ভোটারদের সচেতন করাই আমাদের মূল বার্তা।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST