১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ছাদে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় বাড়ির ছাদে জমে থাকা পানিতে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্টে সৈয়দ মারুফ বুখারী (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১ অক্টোবর) উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে। মারুফ ওই গ্রামের সৈয়দ আব্দুস সবুর মজনু বুখারীর ছেলে এবং খুলনা পলিটেকনিকেল কলেজের শিক্ষার্থী।

জানা যায়, কলেজে পূজার ছুটি শুরু হলে মারুফ বাড়িতে আসেন। গত কয়েকদিন বাড়ির বিভিন্ন কাজ করছিলেন। এক পর্যায়ে বুধবার দুপুরে পানির ট্যাংকি পরিষ্কার করতে বাড়ির ছাদে ওঠেন। এর কিছু সময় পার হলেও তিনি নিচে না নামায় বাড়ির অন্য সদস্যরা ডাকতে যান। এ সময় বাড়ির লোকজন মারুফকে ছাদের উপরে জমানো বৃষ্টির পানিতে বিদ্যুতের তারে আটকে থাকতে দেখেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে ৩ জন নিহত, মহাসড়ক অবরোধে যানজট

পরিবারের সদস্যরা জানান, বাড়ির ছাদের উপর দিয়ে বিদ্যুতের লাইনের তার টাঙানো ছিল। এতে বৃষ্টির পানি জমা হলে পানি বিদ্যুতায়িত হয়। পানির ট্যাংকি পরিষ্কার করার জন্য মারুফ ছাদের উপর উঠলে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় মারুফ।

আরও পড়ুনঃ   রাজধানীতে ২০ লাখ টাকার জাল নোটসহ ৩ জন গ্রেপ্তার

বেতুয়ান গ্রামের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আরজু খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই কলেজছাত্রের মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা সবাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST