৩০ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় জেলা বিএনপির আহ্বায়ক, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর-২৫) দুপুর থেকে উপজেলার পুজা মন্ডপ পরিদর্শনকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সকল সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে নারায়নপুর পালপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে ৩১দফা বাস্তবায়নে কাজ করবে। আগামীতে ধানের শীষে ভোট দিয়ে আপনারাও দেশের টেকসই উন্নয়নে অংশীদার হবেন। বিএনপি ক্ষমতায় গেলে চারঘাট-বাঘার কোন মন্দির অবহেলিত থাকবেনা। সামনে যে কয়টি দিন আছে নির্বিঘ্নে পালন করবেন। কেউ বিশৃঙ্খলার সৃষ্টি করলে ছাড় পাবেনা। তিনি বলেন, একটি গোষ্টি আছে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে। মুখে তার মিষ্টি কথা বলে কিন্ত বাস্তবের ধরন আলাদা।

আরও পড়ুনঃ   কালকিনিতে যুবদল-ছাত্রদলের সংঘর্ষ, সেনা মোতায়েন

বিশেষ অতিথির বক্তব্যকালে শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ন সচিব রথীন্দ্রনাথ দত্ত বলেন,উত্তরবঙ্গের বিপ্লবী কন্ঠস্বর বারবার কারাবরনকারি নির্যাতিত নেতা আবু সঈদ চাদ। আমার জীবনের স্বপ্ন তিনি এমপি হয়ে মন্ত্রী হবেন। আমি যেন সচিব হয়ে কাজ করতে পারি। তিনি আরো বলেন,গ্রুপিং থাকলেও তারেক রহমান যাকে বিএনপি থেকে মনোনয়ন দিবেন আমারা তার হয়ে কাজ করবো।

পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সভাপতি সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা বলেন, আমার বৈষম্য চাইনা। কিন্ত কোন কোন ক্ষেত্রে বৈষম্য লক্ষ্য করেছি। সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে বলেন, বিগত সময়েও চাদ ভাইয়ের যেভাবে সহযোগিতা পেয়েছি আগামীতেও পাবো বলো আশা করছি। আমরা নির্দেশনামূলক কাজে সাথে থাকবো। তারা জানান, উপজেলায় এবার ৪৬ টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপি নেতারা বলেন,এর আগে উপজেলার সকল মন্দিরে ব্যাক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। নেতারা জানান,আবু সাঈদ চাদ রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশী।

আরও পড়ুনঃ   বানেশ্বরে সাবেক চেয়ারম্যানের কবর জিয়ারতে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মন্ডল

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন-বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফিসহ মুখলেছুর রহমান মুকুল, সুরুজ্জামান সুরুজ, আব্দুল লতিফ, মাসুদ করিম টিপু, কাদের মোল্লা, সুপারিনটেনডেন্ট রেজাউল করিম, এ্যাড,ফিরোজ আহেমেদ. হেলাল উদ্দীন রিয়াল, আব্দুস সামাদ মুকুল, জালাল উদ্দীন,মোল্লা খামারু,যুবদল নেতা-সালে আহমেদ সালাম, শফিকুল ইসলাম শফি, আজমল হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা সহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক এসএম সালাউদ্দীন আহমেদ শামীম সরকার, মাহবুব আলম জনি,আসলাম হোসেন, আমিরুল ইসলাম, মহিলা নেত্রী সাপলা খাতুনসহ উপজেলা-পৌর ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST