২৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্টকে পাঁচ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক : ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। লিবিয়ার সঙ্গে অবৈধ চুক্তির ষড়যন্ত্রের অভিযোগে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ দণ্ড দেন আদালত।

কারাদণ্ড দেওয়ায় এখন তাকে জেলে যেতে হবে। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রান্সের কোনো শীর্ষ নেতার জন্য এটি নজিরবিহীন শাস্তি।

নিকোলাস সারকোজির বিরুদ্ধে অভিযোগ ২০০৭ সালে নিজের নির্বাচনী ক্যাম্পেইনের জন্য সাবেক লিবীয় প্রেসিডেন্ট মোহাম্মার গাদ্দাফির সঙ্গে গোপন চুক্তি করেছিলেন তিনি। এর বদলে কয়েক মিলিয়ন পাউন্ড নিয়েছিল নিকোলাসের সহযোগীরা।

আরও পড়ুনঃ   নিউইয়র্কে এনসিপি নেতা আখতারের ওপর ডিম নিক্ষেপ

সাবেক এ প্রেসিডেন্টের দণ্ড তাৎক্ষণিকভাবে কার্যকর করা যাবে। তবে কবে থেকে এটি কার্যকর হবে সেটি নির্ধারণ করা হবে। প্রসিকিউটেরদের বলা হয়েছে, সাবেক রাষ্ট্রপ্রধানকে যেন এক মাসের মধ্যে অবহিত করা হয় কখন তার দণ্ড কার্যকর শুরু হবে।

আরও পড়ুনঃ   শান্তিতে নোবেলজয়ী নিহন হিদাঙ্কিওকে ইউনূসের অভিনন্দন

নিকোলাসকে এমন বিশেষ দণ্ড দেওয়া হয়েছে যে, আপিল করলেও তাকে কারাগারে যেতে হবে।

এদিকে আদালতের এই রায় দেওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নিকোলাস। তিনি বলেছেন, আদালত যদি চায় তাকে জেলে ঘুমাতে হবে। তিনি জেলে ঘুমাবেন। তবে এ সময় তার মাথা উঁচু থাকবে।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST