১৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার, আতঙ্কে খালি করা হলো এলাকা

অনলাইন ডেস্ক : জার্মানিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির রাজধানী বার্লিনের স্প্রি নদীতে ওই অবিস্ফোরিত বোমাটি উদ্ধার হয়।

পরে জার্মান রাজধানীর এই ব্যাপক জনবহুল অঞ্চলটি ঘিরে ফেলে পুলিশ। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে ওই অঞ্চল থেকে সরে যেতে বলেন পুলিশ সদস্যরা। পরে তারা অস্থায়ী আশ্রয়ে ভিড় জমান।

আরও পড়ুনঃ   ইসরায়েলি হামলায় লেবাননে নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

স্থানীয় সংবাদপত্র জানিয়েছে, একটি টাউন হলে অস্থায়ী আশ্রয় শিবির করা হলে সেখানে অতিরিক্ত ভিড় হয়। এরপরে আরেকটি স্থানীয় স্কুলকেও অস্থায়ী আশ্রয় শিবিরে পরিণত করা হয়।

এই অঞ্চলে বেশ কয়েকটি দূতাবাসও আছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে বোমা নিষ্ক্রিয় করতে একটি দল সেখানে পৌঁছবে বলে জানানো হয়েছে।

পুলিশ জানায়, মধ্য-বার্লিনের ফিশারিনজেলে নির্মাণকাজের সময় বোমাটি উদ্ধার হয়। জার্মানিতে নির্মাণকাজ শুরুর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিত্যক্ত অস্ত্র তল্লাশি করা খুবই সাধারণ ঘটনা।

আরও পড়ুনঃ   ভারতে ধর্ম রক্ষায় বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে ‘যুদ্ধের’ আহ্বান

পুলিশ জানায়, শুক্রবার বোমাটিকে নিষ্ক্রিয় করা হবে। ডুবুরিরাও আরও তল্লাশি চালাবেন। বোমাটি পানির চার মিটার গভীরে শ্যাওলা-জড়ানো অবস্থায় পড়ে আছে। ফলে সেটিকে নিষ্ক্রিয় করার কাজটা অনেক কঠিন বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়ও বাসিন্দারা শুক্রবার সকালেই ফিরতে পারবেন বলে মনে করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST