১৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

শিগগিরই ইরানের ওপর নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে পারে ইউরোপ: ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক : ইউরোপীয় শক্তিধর দেশগুলো চলতি মাসের শেষের আগেই ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে পারে। এমনটাই জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে অচলাবস্থার মধ্যে এই মন্তব্য করলেন তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেছেন, বড় ইউরোপীয় দেশগুলো সম্ভবত চলতি মাসের শেষ নাগাদ ইরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আবারও আরোপ করবে।

বৃহস্পতিবার ইসরায়েলের চ্যানেল ১২–কে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ওপর ‘স্ন্যাপব্যাক’ নামে পরিচিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হবে কি না জিজ্ঞেস করা হলে ম্যাক্রোঁ সরাসরি হ্যাঁ বলেন। তার ভাষায়, ইরান এসব নিষেধাজ্ঞা এড়ানোর জন্য তেমন প্রচেষ্টাই চালাচ্ছে না।

এর আগে গত আগস্টের শেষ দিকে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য (যারা ‘ই-থ্রি’ নামে পরিচিত) একমাসের প্রক্রিয়া শুরু করে, যাতে কোনো সমঝোতা না হলে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও নিষেধাজ্ঞা জারি করা যায়।

আরও পড়ুনঃ   স্টিভ জবসের নিজ হাতে লেখা কুম্ভ মেলা সংক্রান্ত চিঠি নিলামে

তেহরান অবশ্য এই সিদ্ধান্তকে “অন্যায্য, বেআইনি ও আইনগত ভিত্তিহীন” বলে দাবি করেছে।

২০১৫ সালের পারমাণবিক চুক্তি বা যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) অনুযায়ী, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইরানও সম্মত হয়েছিল তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে এবং বিনিময়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করা হবে।

কিন্তু ২০১৮ সালে প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে সরে যান এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা ফিরিরয়ে আনেন। এরপর থেকে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। চলতি বছরের জুনে ১২ দিনের ইরান-ইসরায়েল যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

আরও পড়ুনঃ   রাশিয়ায় বর্ষবরণ উদযাপনে ইউক্রেনের হামলা, নিহত কমপক্ষে ২৪

প্রথমদিকে অবশ্য ইউরোপের তিন বড় দেশ ২০১৫ সালের চুক্তি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তারা অভিযোগ করছে, ইরান ওই চুক্তির শর্ত ভঙ্গ করেছে। তাদের দাবি, তেহরান ২০১৫ সালের নির্ধারিত সীমার তুলনায় ৪০ গুণ বেশি ইউরেনিয়াম মজুত করেছে।

বুধবার ই-থ্রি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা হয়। তবে উভয় পক্ষই স্বীকার করেছে, কোনো অগ্রগতি হয়নি।

যদি ই-থ্রি এই পরিকল্পনা নিয়েই এগিয়ে যায়, তাহলে ২০১৫ সালের আগের বিস্তৃত জাতিসংঘের নিষেধাজ্ঞাগুলো ফিরিয়ে আনা হবে। এর মধ্যে প্রচলিত অস্ত্র বাণিজ্যে নিষেধাজ্ঞা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সীমাবদ্ধতা এবং ইরানের সম্পদ ফ্রিজ করাও রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

১

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

২

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৩

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৪

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৫

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৬

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৭

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৮

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৯

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১০

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১১

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৩

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৪

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৫

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৬

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৭

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৮

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৯

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

২০

Design & Developed by: BD IT HOST