১৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

সুপার ফোরে যেতে বাংলাদেশকে যা যা করতে হবে

অনলাইন ডেস্ক : জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে লিটন দাসের দল। এই হারে টাইগারদের সুপার ফোরের পথ অনেকটাই কঠিন হয়ে গেছে। আসরে টিকে থাকতে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের বিকল্প নেই। শুধু জয় পেলেই হবে না, রানরেটের জটিল সমীকরণও মেলাতে হবে।

আসরে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৯ রান করে টাইগাররা। স্বল্প পুঁজি নিয়ে খুব একটা লড়াই করতে পারেননি বোলাররা। ৩২ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা। এমন হারে রানরেটে বেশ পিছিয়ে গেছে বাংলাদেশ।

আরও পড়ুনঃ   এবার সাকিবকে দলে ফেরানোর দাবিতে আন্দোলনে ভক্তরা

২ ম্যাচ শেষে এক জয় ও সমান সংখ্যক হারে ২ পয়েন্ট নিয়ে গ্রুপে বাংলাদেশের অবস্থান তৃতীয়। তাদের নেট রানরেট (−০.৬৫০)। শ্রীলঙ্কা (২.৫৯৫) ও আফগানিস্তান (৪.৭০০) দুজনই রানরেটে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে।

বাংলাদেশের জন্য পরবর্তী ম্যাচ বাঁচা-মরার। আফগানিস্তানের বিপক্ষে হারলে এখানেই আসর শেষ হবে বাংলাদেশের।

আফগানদের হারাতে পারলে সুপার ফোরের আশা বেঁচে থাকবে। তখন ৪ পয়েন্ট নিয়ে অপেক্ষা করতে হবে আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফলের জন্য। যদি শ্রীলঙ্কার বিপক্ষেও আফগানিস্তান হারে, তাহলে তাদের মোট পয়েন্ট হবে ২, আর বাংলাদেশের ৪। ফলে নেট রানরেটের হিসাব ছাড়াই সুপার ফোরে যাবে বাংলাদেশ।

যদি শ্রীলঙ্কার বিপক্ষে জিতে যায় আফগানিস্তান, তাহলে তাদেরও পয়েন্ট হবে বাংলাদেশের সমান। তখন নেট রানরেটের হিসাব সামনে আসবে। সেটা নির্ভর করছে, বাংলাদেশ কত বড় ব্যবধানে আফগানিস্তানকে হারাতে পারবে সেটার ওপর। এই ম্যাচের পর জানা যাবে সেই সমীকরণ।

আরও পড়ুনঃ   বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা হারলে বাংলাদেশের সামনে আরো একটা পথ খুলা থাকবে। সেক্ষেত্রে হংকংয়ের কাছে শ্রীলঙ্কাকে হারতে হবে। তাহলে শ্রীলঙ্কা ও হংকংয়ের পয়েন্ট ২ হবে, আর ৪ পয়েন্ট নিয়ে সুপার ফোরে যাবে বাংলাদেশ। তবে বাস্তবে এটার সম্ভাবনা খুবই কম।

আর যদি শ্রীলঙ্কা আফগানিস্তানের কাছে হারে, এবং হংকংয়ের বিপক্ষে জেতে তাহলে শ্রীলঙ্কার সঙ্গে নেট রানরেটের হিসাব হবে বাংলাদেশের। তখন এক্স ফ্যাক্টর হবে বাংলাদেশ কত ব্যবধানে আফগানিস্তানকে হারায় সেটা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST