১৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হলে তা হবে গ্রহণযোগ্য: জামায়াত

অনলাইন ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত হলে তা সুষ্ঠু, নিরপেক্ষ ও সর্বজনগ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে এই সংলাপ অনুষ্ঠিত হয়।

জামায়াতের পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের দুটি পদ্ধতির কথা তুলে ধরেন আযাদ। একটি হলো: Provisional Constitutional Order (অস্থায়ী সাংবিধানিক নির্দেশনা) – যার ইতিহাস অতীতেও আছে। আরেকটি হলো: গণভোটের মাধ্যমে জনমত গ্রহণ – দেশীয় রাজনীতিতে এরও নজির রয়েছে।

আযাদ বলেন, “যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐকমত্য না আসে, তবে গণভোটের মাধ্যমে জনগণের রায়ের ভিত্তিতেই নতুন পথ নির্ধারণ করা যেতে পারে।”

আরও পড়ুনঃ   ‘আপ বাংলাদেশ’ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

জুলাই গণ-অভ্যুত্থানের পর গঠিত সরকার যে তিনটি অঙ্গীকার করেছিল, তা স্মরণ করিয়ে দিয়ে আযাদ বলেন: রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, গণহত্যার বিচার, একটি উৎসবমুখর, ইতিহাসসেরা নির্বাচন আয়োজন।

তিনি বলেন, “বিগত দিনে রাষ্ট্রব্যবস্থায় যে ধ্বংসস্তূপ তৈরি হয়েছিল, তা সরিয়ে বাংলাদেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। এখন সময় হয়েছে তা বাস্তবায়নের।”

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু ও জাকসু) নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে আযাদ বলেন, “নির্বাচনের পরিবেশ ও ফলাফল ঘোষণায় যেভাবে প্রভাব দেখা গেছে, তা আমাদের কিছুটা উদ্বিগ্ন করেছে। আমরা চাই না এই নেতিবাচক প্রবণতা জাতীয় নির্বাচনে পুনরাবৃত্তি হোক।”

আরও পড়ুনঃ   বেগম জিয়া এখন বিশ্বনেতায় পরিণত হয়েছেন: মিলন

তিনি বলেন, “একটি গ্রহণযোগ্য প্রশাসনের অধীনে নিরপেক্ষ নির্বাচন আয়োজনই পারে এই জাতির আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে।”

বৈঠকে জামায়াত নেতা ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেন এবং কমিশনের কাজের সমাপ্তি যেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে হয়, সেই অনুরোধ জানান।

গত জুলাইয়ে সংঘটিত ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গঠিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার একটি জুলাই সনদ প্রকাশ করে। এর ভিত্তিতে একটি নতুন নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কারের রোডম্যাপ প্রণয়ন করা হচ্ছে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলছে জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক সংলাপ।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST