৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘আপ বাংলাদেশ’ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

অনলাইন ডেস্ক : আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ছাত্রদের নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)। ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, ধর্মবিদ্বেষ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে প্ল্যাটফর্মটি।

শুক্রবার (৯ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে আপ বাংলাদেশ। আহ্বায়ক কমিটি ঘোষণা করেন শহীদ ওসমান পাটোয়ারীর বাবা।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে আলী আহসান জুনায়েদকে। আর সদস্য সচিব আরিফিন মুহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়ক রাফে সালমান রিফাত, প্রধান সংগঠন নাইম ইসলাম ও মুখপাত্র হিসেবে আছেন শাহরিন সুলতানা ইরা।

এসময় শহীদ ওসমান পাটোয়ারীর বাবা বলেন, খুনিদের বিচার নিয়ে সরকার যা করছে তা দেখে মনে হচ্ছে সরকার আমাদের সঙ্গে টিটকারি করছে। আমাদের বিচারের আশা দিয়ে আওয়ামী দোসরদের বিদেশে পালিয়ে যেতে সাহায্য করছে। খুনিরা দেশের আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছে, সরকার তাদের গ্রেপ্তার করেছে না। আমাদের কলিজা তখনই ঠান্ডা হবে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। শহীদদের পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে দাবি– অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে শোক ও বিজয়ের বর্ষপূর্তী উপলক্ষে বিএনপির গণমিছিল ও সমাবেশ

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, আজকের এ মঞ্চ শহীদ ও আহতদের আত্মত্যাগ মঞ্চ। বাংলাদেশে পিলখানা, শাপলা গণহত্যা থেকে শুরু করে যত হত্যাকাণ্ড হয়েছে তাদের আত্মত্যাগের মঞ্চ এটা। শহীদদের ও আহতদের অনুভূতিকে হৃদয়ে ধারণ করে আমাদের দল এগিয়ে যাবে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘ ১৬ বছরের জুলুম ও আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছে। বাংলাদেশ রাজনীতি করতে হলে এসব শহীদ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা সামনে নিয়ে রাজনীতি শুরু করতে হবে। জুলাইয়ে আত্মত্যাগকারী পরিবার, নির্দলীয় মানুষের মতামতের ওপর ভিত্তি করে জাতীয় ঐক্য গঠন করে জুলাইয়ের ঘোষণাপত্র প্রকাশ করতে হবে। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে কোনো ধরনের গড়িমসি দেখতে চাই না। বাংলাদেশের মানুষ ঘৃণাভরে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করেছে। তাই বাংলাদেশের মানুষের এখন স্লোগান ‘দিল্লি না ঢাকা? ঢাকা ঢাকা।’

আরও পড়ুনঃ   তানোরে লালপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

আলী আহসান জুনায়েদ বলেন, জুলাইয়ে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে আপ বাংলাদেশের লক্ষ্য। আমরা সকলকে জানিয়ে দিতে চাই, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে নিয়েই নতুন বাংলাদেশে রাজনীতি করতে হবে এবং জুলাইয়ে আকাঙ্ক্ষার আলোকেই সব ব্যক্তি ও মতের মানুষকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গঠনে এগিয়ে যেতে হবে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST