১৪ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার,দুর্গাপুর: আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৫ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহীর দুর্গাপুরে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দুর্গাপুর থানা প্রাঙ্গণে এ সভার আয়োজন করে থানা পুলিশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) মোঃ কুদরত-ই-খুদা শুভ। সভায় সভাপতিত্ব করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম। সঞ্চালনা করেন এসআই রিপন কুমার দাস।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও পূজা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক শ্রী সুনিল চন্দ্র প্রামাণিক, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কামরুজ্জামান আয়নাল, সাবেক সভাপতি আশরাফুল কবির বলু, মডেল মসজিদের ইমাম মুফতি আল আমিন প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে থানার পুলিশ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, ও উপজেলার সকল পূজা মণ্ডপ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   অবশেষে ধনুশের কাছে ডিভোর্স চাইলেন ঐশ্বর্য

সভায় আসন্ন দুর্গোৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খোলামেলা আলোচনা হয়। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাঁদের মতামত তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সার্কেল এএসপি মোঃ কুদরত-ই-খুদা শুভ বলেন, “আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। প্রতিটি পূজামণ্ডপে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।”

আরও পড়ুনঃ   হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ জন

সভাপতির বক্তব্যে ওসি মোঃ আতিকুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় দুর্গাপুর থানা পুলিশ সবসময় সতর্ক অবস্থানে থাকবে। প্রতিটি পূজামণ্ডপ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি থাকবে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, এ বছর দুর্গাপুর উপজেলার ১৮টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST