১১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীসহ সারাদেশে মাঝারী থেকে ভারী বর্ষণ হতে পারে

স্টাফ রিপোর্টার : রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আরও পড়ুনঃ   ইন্টার মায়ামির অনুশীলনে মেসি, মাঠে ফিরছেন কবে

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।

গতকাল (বুধবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের কুতুবদিয়া ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুনঃ   নির্বাচনে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন করবে- রাজশাহী বিভাগীয় কমিশনার

উল্লেখ্য, আজ ভোর ৬ টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজশাহীর বদলগাছীতে ৪২ মিলিমিটার বা মিমি।

আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ।

ঢাকায় বাতাসের গতি দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ০৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৪ মিনিট।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমাজকল্যাণ মন্ত্রণালয় কারিগরি প্রশিক্ষণসহ ভাষাশিক্ষা প্রশিক্ষণের ওপর জোর দিয়েছে – সমাজকল্যাণ মন্ত্রী

জাতিসংঘের সিডিপি বাংলাদেশের এলডিসি উত্তরণ প্রস্তুতিকাল বৃদ্ধির অনুরোধ ইতিবাচকভাবে বিবেচনার সুপারিশ করেছে

জনগণের প্রত্যাশা পূরণের বাজেট দেওয়া হচ্ছে – অর্থমন্ত্রী

‘দেশি এলিগ্যান্সে’ নুসরাত ফারিয়া

আইপিএল নিয়ে নতুন পরিকল্পনা ভারতীয় বোর্ডের

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

বিদ্যুতের দাম কত বাড়ছে? জানা যাবে বুধবার

আমরা অবৈধ পুশইন ও পুশব্যাকের বিপক্ষে : স্বরাষ্ট্রমন্ত্রী

তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবা পেতে ভোগান্তি

১০

গোদাগাড়ীতে এমপি মুজিবুর রহমানের উদ্যোগে ৪০০ অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ

১১

কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিময়

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

নিয়ামতপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

১৫

‘সংস্কৃতি ও বন্ধুত্বের বন্ধনে ভারত-বাংলাদেশ’ : যোগ দিবসে ভারতীয় সহকারী হাইকমিশনার

১৬

রাজশাহীতে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন

১৭

বিশ্বকে এল নিনোর জন্য প্রস্তুত হতে বলল জাতিসংঘ, অবস্থা খারাপের শঙ্কা

১৮

এলপি গ্যাসের দাম কমেছে

১৯

এইচএসসি : সব কেন্দ্রের সিসি ক্যামেরা ইন্টারনেটে সংযুক্ত থাকতে হবে

২০

Design & Developed by: BD IT HOST