১১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ইসির ৬১ কর্মকর্তা বদলি

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের ৬১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশ ও প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

ইসি সচিবালয়ের পাঁচ কর্মকর্তাকে বদলির আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের পাঁচ কর্মকর্তা উপসচিব জি. এম. সাহাতাব উদ্দিনকে সাধারণ সেবা-১ অধিশাখা থেকে মানবসম্পদ উন্নয়ন কল্যাণ অধিশাখায়, উপসচিব মো. রফিকুল ইসলামকে সাধারণ সেবা-১ অধিশাখায়, উপসচিব মো. হুমায়ুন কবিরকে বাজেট অধিশাখা থেকে নির্বাচনী সহায়তা ও সরবরাহ, উপসচিব এম. মাজহারুল ইসলামকে মানব সম্পদ উন্নয়ন কল্যাণ অধিশাখা থেকে বাজেট অধিশাখায় এবং উপসচিব মোহাম্মদ এনামুল হককে সাধারণ সেবা-২ অধিশাখায় বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ   ভবানীগঞ্জ সরকারি কলেজের ভূগোল বিভাগের প্রধানের বিদায় ও সংবর্ধনা

এছাড়া অন্য এক প্রজ্ঞাপনে উপসচিব ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদের ৭ জনকে বদলি করা হয়েছে।

এ ছাড়াও পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ৪৯ জন জেলা নির্বাচন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আরও পড়ুনঃ   দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাগণ আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হবেন, অন্যথায় আগামী ১৮ সেপ্টেম্বর তাৎক্ষণিক অবমুক্ত হয়েছেন বলে গণ্য হবেন।-বাসস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST