১১ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

৩৩ বছর পর আজ জাকসু নির্বাচন, প্রস্তুত ভোটকেন্দ্র

অনলাইন ডেস্ক : দীর্ঘ ৩৩ বছর পর আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একযোগে বিরতিহীনভাবে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ১০টি ছাত্রী হল ও ১১টি ছাত্র হল। নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম জানিয়েছেন, ভোটগ্রহণের জন্য ২২৪টি বুথ প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি হলে দায়িত্বে থাকবেন একজন রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া, ৬৭ জন শিক্ষক পোলিং অফিসার এবং সমসংখ্যক কর্মকর্তা সহকারী পোলিং অফিসারের দায়িত্ব পালন করবেন। হলে শৃঙ্খলা রক্ষায় আনসার ও নিরাপত্তাকর্মীরা মোতায়েন থাকবেন।

আরও পড়ুনঃ   আর্জেন্টাইন তারকার পেনাল্টি নিয়ে বিতর্ক, বদলেই গেল নিয়ম

তিনি আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে ১,৫০০ পুলিশ সদস্য, ৭ প্লাটুন বিজিবি এবং ৫ প্লাটুন আনসার। এ ছাড়া, ক্যাম্পাসের ভেতরে ও বাইরে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

আরও পড়ুনঃ   এনসিডি কর্নার থেকে বিনামূল্যে সেবা নিচ্ছেন রাজশাহী বিভাগের লক্ষাধিক রোগী

এবারের নির্বাচনে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী হয়েছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, প্রচারণা শেষ হয়েছে ৯ সেপ্টেম্বর মধ্যরাতে। আজ ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১০

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১১

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৩

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৫

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৬

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

১৭

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

১৮

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৯

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST