৪ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

আর্জেন্টাইন তারকার পেনাল্টি নিয়ে বিতর্ক, বদলেই গেল নিয়ম

অনলাইন ডেস্ক : সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনে হুলিয়ান আলভেরেজের পেনাল্টি নিয়ে কম বিতর্ক হয়নি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি নেওয়ার সময় বলে দুইবার টাচ লেগেছিল অ্যাতলেটিকোর আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের। রেফারি ভিএআর চেক করে গোলটি বাতিল করে দেন। পরে তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। কেউ বলছিলেন এই পেনাল্টি বাতিল, কারও মতে সামান্যতম স্পর্শ ধর্তব্য হওয়া উচিত নয়।

ফুটবল দুনিয়ায় আলোচিত সেই পেনাল্টির কারণে এবার পেনাল্টির নিয়মই বদলে ফেলল ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)। গতকাল (মঙ্গলবার) আইএফএবি’র পক্ষ থেকে ‘ডাবল টাচ’–সংক্রান্ত নিয়মে সংশোধনের কথা জানিয়ে জানিয়েছে, পেনাল্টি নিতে গিয়ে অসাবধানতাবশত বলে যদি দু’বার স্পর্শ হয়, তবে সেটা থেকে গোল বাতিল হবে ঠিকই তবে আবারও সেই খেলোয়াড় সুযোগ পাবেন শট নেওয়ার।

আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে নতুন নিয়ম। তবে ফিফা জানিয়েছে, চলতি মাসেই যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ক্লাব বিশ্বকাপে এটি প্রযোজ্য হবে। এ ছাড়া আজ (বুধবার) রাতে ন্যাশন্স লিগের সেমিফাইনালে জার্মানি বনাম পর্তুগালের ম্যাচেও নতুন নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা।

আরও পড়ুনঃ   সৈকতকে প্রশংসায় ভাসালেন হার্শা ভোগলে

আইএফএবির বিবৃতিতে বলা হয়েছে, ‘পেনাল্টি নিতে গিয়ে ফুটবলার অনিচ্ছাকৃতভাবে শট নেওয়ার পর সঙ্গে সঙ্গেই অন্য পায়ে বল লাগান, তখন রেফারিরা গোল বাতিল করে দেন। তবে নিয়মটা করা হয়েছিল ইচ্ছাকৃত দ্বিতীয় ছোঁয়ার জন্য। এমন অনিচ্ছাকৃত ছোঁয়ায় গোলরক্ষক বিভ্রান্ত হতে পারেন, এ ধরনের ঘটনায় বল জালে গেলে তা পুনরায় নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।’

গত মার্চে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-র ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে অ্যাতলেটিকোর হয়ে দ্বিতীয় শট নিতে আসেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। তিনি বল জালে জড়িয়েছিলেন। ফিরে যাওয়ার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সেই পেনাল্টি যাচাই শুরু করেন। ততক্ষণে রিয়ালের পরবর্তী পেনাল্টি টেকার ফেডে ভালভার্দে বক্সে চলে আসেন। এরইমাঝে ভিএআর বাতিল করে আলভারেজের পেনাল্টি।

আরও পড়ুনঃ   রাবির হল খুলতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ডান পায়ে শট নেওয়ার আগ মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারান আর্জেন্টাইন তারকা, এর ফলে তাঁর বাঁ পাও লেগে যায় বলে। কিলিয়ান এমবাপে প্রথম আঙুল তোলেন আলভারেজের পেনাল্টি নিয়ে। রেফারিকে ইঙ্গিত করেন আর্জেন্টাইন ফরোয়ার্ডের পেনাল্টিতে দুইবার বল স্পর্শ করা হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই অভিযোগ করেছিলেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কর্তোয়া। তৃতীয় শট নিতে যাওয়া ফেদেরিকো ভালভার্দেকে তখন থামিয়ে দেন রেফারি সিমোন মার্সিনিয়াক।

ভিএআর থেকে খানিক পরেই আসে সিদ্ধান্ত। রিপ্লেতে দেখা যায়, ডান পায়ে শট নেওয়ার আগ মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারান আর্জেন্টাইন তারকা, এর ফলে তাঁর বাঁ পাও লেগে যায় বলে। আর ‘ডাবল টাচ’ হওয়ায় বল জালে জড়ালেও বাতিল হয় সেই গোল। শেষ পর্যন্ত এটাই গড়ে দেয় পার্থক্য। রিয়াল ম্যাচ জেতে টাইব্রেকে ৪-২ ব্যবধানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

১১

গোদাগাড়ী ইউনিয়নে গেটকা প্রকল্পের ষান্মাসিক লোকমোর্চা সভা অনুষ্ঠিত

১২

ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদের দান বাক্সে মিলল প্রায় ১০ লক্ষ টাকা, স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

১৪

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত

১৫

বাবার স্মৃতি বিজড়িত শার্শার উলসী খাল পুনঃখনন করলেন প্রধানমন্ত্রী

১৬

বর্ণালী-হেতেমখাঁ বড় মসজিদ সড়কের কাজ বর্ষার আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের

১৭

রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

১৮

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৯

সম্পাদক-প্রকাশক পরিষদের আত্মপ্রকাশ: নেতৃত্বে আয়ান, খায়রুল ও মতিউর

২০

Design & Developed by: BD IT HOST