৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ, ভাঙ্গায় ফের দুই মহাসড়ক অবরোধ

ফরিদপুর জেলা প্রতিনিধি : সংসদীয় আসন পুনর্বিন্যাসে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা থেকে দুটি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে ফরিদপুরে ফের দুটি মহাসড়ক অবরোধ শুরু করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৮টা থেকে শুরু হওয়া এই অবরোধে ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে অন্তত ২৩ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এর ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ কার্যত বন্ধ হয়ে পড়েছে।

অবরোধকারীরা ঢাকা-বরিশাল মহাসড়কের হামিরদী ইউনিয়নের পুকুরিয়া, মাধবপুর বাসস্ট্যান্ড এবং ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড ও আলগী ইউনিয়নের সুয়াদী এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন। তারা টায়ারে আগুন জ্বালিয়ে, বাঁশ ও কাঠ ফেলে, এমনকি ঘুমানোর চৌকি ফেলে রাস্তায় অবরোধ গড়ে তোলেন।

এর ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের তালমার মোড় থেকে পুকুরিয়া ১২ কিলোমিটার ও ভাঙ্গা দক্ষিণ পাড় থেকে টেকেরহাটের দিকে তিন কিলোমিটার এবং ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মিলিগ্রাম থেকে ভাঙ্গা ছয় কিলোমিটার ও সুয়াদী থেকে জয় বাংলা মোড়ের দিকে অন্তত দুই কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। এই দুই মহাসড়ক মিলিয়ে অন্তত ২৩ কিলোমিটার যানজটে আটকা পড়েছে যানবাহন। ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার এবং ঢাকা-খুলনা মহাসড়কে অন্তত আট কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটে শত শত যাত্রীবাহী বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ি আটকা পড়েছে। এতে ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

আরও পড়ুনঃ   দেশের আর্থ-সামাজিক উন্নয়নে পর্যটনশিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে : প্রধান উপদেষ্টা

অবরোধ চলাকালে এলাকাবাসী বলেন, ভাঙ্গাকে কোনোভাবেই বিভক্ত করা হবে না। আমরা ভাঙ্গার মানুষ, ভাঙ্গাতেই থাকতে চাই।

ফরিদপুর শহর থেকে বাসে করে ভাঙ্গার দিকে যাচ্ছিলেন শারমিন আক্তার নামে এক নারী। তিনি ভাঙ্গার পুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি বলেন, ফরিদপুর শহর থেকে ভাঙ্গায় যাওয়ার পথে আমাকে তালমার মোড়ে নামিয়ে দেয় বাস। সামনে আবার অবরোধ করে রাখা হয়েছে। এজন্য হেটে স্কুলের দিকে রওনা হয়েছি। জানিনা কখন পৌঁছাতে পারবো। তবে ভাঙ্গাবাসীর যৌক্তিক দাবিকে আমরা সমর্থন করি।

আরও পড়ুনঃ   নির্বাচন কমিশন পুনর্গঠনে শিগগিরই সার্চ কমিটি: মাহফুজ আলম

এ সময় ভাঙ্গা থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে বিপুলসংখ্যক অবরোধকারীর কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। জরুরি কিছু যানবাহন ছাড়া সব যান আটকা পড়ে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান বলেন, মহাসড়ক সবদিক দিয়ে আটকে ফেলায় চারদিকেই যানজট হয়েছে। সড়কে গাছের গুঁড়ি ফেলে রাখায় আমাদের পুলিশের গাড়িও মুভ করতে ঝামেলা হচ্ছে।

তিনি বলেন, আমরা মহাসড়ক ক্লিয়ার করার চেষ্টা করছি। তবে অবরোধকারীদের বুঝিয়েও কোনো লাভ হচ্ছে না।

উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা নিয়ে গঠিত ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST