৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতেই নির্বাচন সম্পন্ন করা হবে: আদিলুর রহমান

অনলাইন ডেস্ক : বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করবে বলে মন্তব্য করেছেন শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা ঘাট এলাকায় দেশের বৃহত্তম জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ডে তুরস্কের জন্য নির্মিত আধুনিক মাল্টি পারপাস একটি জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ‘গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার সব বাধা অতিক্রম করে জনগণের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাচ্ছে। দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচন উদযাপন করার অপেক্ষায় আছেন। তাই বিচার ও সংস্কারের ধারাবাহিকতায় এই সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন সম্পন্ন করবে।’

আরও পড়ুনঃ   সন্ধ্যায় কক্সবাজার পৌঁছাবে চ্যাম্পিয়ন ট্রফি, থাকছে দেখার সুযোগ

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকার গত এক বছরে যে কাজগুলো শুরু করেছে, আগামীতে জনগণের নির্বাচিত সরকার সেগুলো এগিয়ে নিয়ে যাবে। জনগণের আকাঙ্ক্ষাগুলো বাস্তবায়ন করবে।’

দেশের জাহাজ নির্মাণ শিল্প খাত বর্তমানে ঊর্ধ্বমুখী অবস্থায় আছে জানিয়ে এই শিল্প দেশের অর্থনীতিকে আরও উন্নতির দিকে এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

এর আগে তুরস্কের জন্য নির্মিত জাহাজটি হস্তান্তরের আগে সেটি পরিদর্শন করেন উপদেষ্টা আদিলুর রহমান খান।

অনুষ্ঠানে আনন্দ শিপইয়ার্ড কর্তৃপক্ষ জানান, নপেক শিপিং এন্ড ট্রেডিং লিমিটেড নামে তুরস্কের খ্যাতনামা প্রতিষ্ঠানের অর্ডার অনুযায়ী নির্মিত ৫ হাজার ৫০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন আধুনিক মাল্টি পারপাস জাহাজ ‘ওয়েজ অয়্যার’ প্রতি ঘণ্টায় গতিবেগ অনুযায়ী ১২ নটিক্যাল মাইল অতিক্রম করতে সক্ষম। ৩৪১ ফুট দীর্ঘ, ৫৫ ফুট প্রশস্ত, ২৫ ফুট গভীরতার এবং দুই হাজার ৭৩৫ হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন ইঞ্জিনের তৈরি এই জাহাজটি স্টিল, কয়েল, কয়লা, সার, খাদ্যশস্যসহ সবধরণের ঝুঁকিপূর্ণ পণ্যসামগ্রী বহনে সক্ষমতা রয়েছে।

আরও পড়ুনঃ   দুইবারের বিশ্বকাপ জয়ীকে নিয়ে শক্তি বাড়াল কলকাতা

আনন্দ শিপইয়ার্ড ইতিমধ্যে আধুনিক মানসম্পন্ন ৩৫০টির বেশি জাহাজ নির্মাণ করে বিদেশে রফতানি করেছে। ডেনমার্ক, জার্মানি, মোজাম্বিক, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নত দেশে এসব জাহাজ রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম ক্ষেত্র হিসেবে গড়ে উঠেছে প্রতিষ্ঠানটি।

জাহাজ হস্তান্তর অনুষ্ঠানে আরও বক্তব্য দেন: আনন্দ শিপইয়ার্ডের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল্লাহেল বারী, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুজ্জামান, বুয়েটের প্রকৌশল বিভাগের শিক্ষক মীর তারিফুজ্জামান, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া, আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা বারীসহ অন্যান্য কর্মকর্তারা।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

২

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৩

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৪

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৫

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৬

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৭

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৮

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৯

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১০

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১২

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৩

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৪

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৬

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৮

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৯

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST