৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ: গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বন্ধুদের নিয়ে এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় মামলার পর তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তাদের তিনজনের বিরুদ্ধেই একই দিনে একই স্থানে ভুক্তভোগী ওই তরুণীকে (২২) ধর্ষণের অভিযোগ রয়েছে।

গ্রেপ্তার তিনজন হলেন, রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার উজিরপুর মহল্লার আরিয়ান শাফী ওরফে আরিফ (২৬), ভদ্রা জামালপুর এলাকার মো. শান্ত (২৫) ও বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ এলাকার পিয়াম (২৫)। শনিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর রাজশাহীর একটি দল। পরে রোববার দুপুরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   চারঘাটে পুলিশের অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

র‌্যাব জানায়, ভুক্তভোগী ওই তরুণীর সঙ্গে ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আসামি আরিয়ান। গত ৩০ আগস্ট তারা নগরীর ভদ্রা এলাকায় দেখা করেন।

এ সময় আরিয়ান শাফী তার বন্ধুর স্ত্রীর জন্মদিনের কেক কাটার কথা বলে আলুপট্টি মোড়ের একটি বাড়িতে নিয়ে যান। ঘরে ঢুকেই ওই তরুণী সেখানে শান্ত ও পিয়ামকে দেখতে পান। তাদের কথা জানতে চাইলে তখন আরিয়ান ঘরের দরজা লাগিয়ে দেন। পরে আরিয়ান ওই তরুণীকে ধর্ষণ করেন। আরিয়ানের পর তাকে ধর্ষণ করেন পিয়াম ও শান্ত। এর ভিডিও করে রাখা হয়।

আরও পড়ুনঃ   বাঘায় বিয়ের এক মাসের মাথায় গৃহবধূর মৃত্যু, থানায় মামলা

র‌্যাব আরও জানায়, তিনজন মিলে ওই তরুণীকে ধর্ষণের পর তাকে একটি রিকশায় তুলে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় যে, এই ঘটনা কাউকে জানালে তাকে প্রাণে মেরে ফেলা হবে। পরবর্তীতে গত ৩ সেপ্টেম্বর আরিয়ান ওই তরুণীকে ম্যাসেঞ্জারের মাধ্যমে ধর্ষণের ভিডিও পাঠান এবং তার সঙ্গে আবার দেখা করার চাপ দেন। দেখা না করলে ভিডিও ফাঁস করার হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় ৪ সেপ্টেম্বর ওই তরুণী বাদী হয়ে নগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা করেন। র‌্যাব এ ঘটনার ছায়াতদন্ত করছিল। তিন আসামিকে গ্রেপ্তার করে বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার কোনো বিকল্প নেই : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে বিপুল পরিমান চোরাচালানী মালামাল জব্দ

রাজশাহীর ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়া হবে : রাসিক প্রশাসক

রাত্রিকালীন রেলযাত্রীদের নিরাপদ গন্তব্যে পৌঁছাতে আরএমপির উদ্যোগ

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাসিক প্রশাসকের সাথে জনতা ব্যাংকের জেনারেল ম্যানেজারের সাক্ষাৎ

মান্দায় জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১১

নগরীতে আওয়ামীলীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ১

১২

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১৩

রামেক হাসপাতালে কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১৪

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

১৫

শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৬

টানা ছুটি শেষে আজ শ্রেণিকক্ষে ফিরছে লাখো শিক্ষার্থী

১৭

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন বসছে আজ

১৮

১০ হাজার টাকার কৃষি ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতির জন্য বড় শক্তি : তথ্যমন্ত্রী

১৯

জিয়াউর রহমান ছিলেন স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনের মহান স্থপতি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST