৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

আংশিক বৃষ্টি হলেও পাঁচদিন গরমের পূর্বাভাস

অনলাইন ডেস্ক : সারা দেশে মৌসুমি বায়ুর কার্যকারিতা কমে যাওয়ায় বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেয়েছে। ফলে গরমের দাপটে ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। তবে আগামী মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, আগামী কদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিহীন এলাকায় গরম আরও তীব্র অনুভূত হবে।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২৫ জনের নামে অভিযোগ

তিনি আরও বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগেও দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার রাজধানী ঢাকায় সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলেও কোথাও কোথাও হালকা বৃষ্টি হয়েছে। তবে তাপমাত্রা ছিল বেশিরভাগ জায়গায় ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

আরও পড়ুনঃ   বাউবির স্টাডি সেন্টারের সমন্বয়কারী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথে উপাচার্যের মতবিনিময়

অধিদপ্তরের ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে কম থাকবে। এই সময়ে বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে। ফলে গরমের প্রকোপ অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST