২ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ইয়াবাসহ ডিলার আজাদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ইয়াবার ডিলার আবুল কালাম আজাদকে (৫০) গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-৫)। সোমবার বিকেলে কাটাখালী থানাধীন বেলঘরিয়া পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেল জব্দ করা হয়।

আজ মঙ্গলবার সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-৫) রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,রাজধানী ঢাকা থেকে মোটরসাইকেলে করে ইয়াবার চালান রাজশাহীতে নিয়ে আসার পথে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি রাজশাহীর কাটাখালি থানার বেলঘরিয়া গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে যুবকের পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি দল জানতে পারে যে, রাজশাহীর কাটাখালীর চিহ্নিত ইয়াবা ডিলার আজাদ ঢাকা থেকে মোটরসাইকেলে করে ইয়াবা নিয়ে আসছে। বিষয়টি জানার পর র‌্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে বেলঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে থেকে ইয়াবা জব্দ করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে অস্ত্রের চালান জব্দ, আটক ২

র‌্যাব জানায়, আবুল কালাম আজাদ এলাকার চিহ্নিত মাদক ডিলার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন ঢাকা যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ৫০ বোতল ফেন্সিডিল বহন করে নিয়ে যান। ফেরার পথে ইয়াবা নিয়ে আসে। এভাবেই দীর্ঘদিন ধরে ফেন্সিডিল-ইয়াবা পাচার করতেন। পরে সেগুলো রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকার মাদক কারবারিদের কাছে পাইকারিতে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাটাখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST