২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রুয়েট শিক্ষার্থীদের মশাল মিছিল

স্টাফ রিপোর্টার : ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মশাল মিছিল করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত ৮টায় রুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে এই মশাল মিছিল বের করেন তারা। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তালাইমারি গিয়ে মিছিলটি শেষ হয়।

এসময় শিক্ষার্থীরা নানান স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে একজন শিক্ষকও মিছিলে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা জানান, তাদের যে তিন দফা দাবি তা যৌক্তিক। সেই যৌক্তিক দাবির জন্য তারা অনেক দিন ধরেই আন্দোলন করছেন। দাবি না মানায় সকল প্রকৌশলী শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করেন। সেখানে তাদের ওপর পুলিশ হামলা করে আহত করেন। তারা পুলিশের এই হামলার বিচার দাবি করেন।

আরও পড়ুনঃ   জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসিতে আবেদন

এ সময় শিক্ষার্থীরা আবারও তাদের তিনদফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- নবম গ্রেডে কোন ধরনের কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া যাবে না, বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দিতে হবে; ডিপ্লোমাধারীরা যদি নিয়োগ পেতে চান তাহলে অবশ্যই বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করতে হবে; দশম গ্রেডে ডিপ্লোমা ও বিএসসি প্রকৌশলীদের সবাইকে উন্মুক্ত করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি লিখতে পারবেন না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST